আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ ৮৮ শতাংশ শেষ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ ৮৮ শতাংশ শেষ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ডেট আছে আমরা সে অনুসারে সমস্ত কাজ সম্পূর্ণ করছি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ ইতোমধ্যে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া ইকুইপমেন্ট ইনস্টলেশনের জন্য জেনারেটরের কাজ মোটামুটি শতভাগ সম্পন্ন হয়েছে।’

শনিবার (১৫ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকার বিটিসিএল ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘সেপ্টেম্বর থেকে আমরা গ্রাউন্ড স্টেশনে ইকুপমেন্ট টেস্টিং শুরু করে দেব। এছাড়া আমাদের টার্গেট ডেট অর্থাৎ নভেম্বরে গ্রাউন্ড স্টেশন তৈরি হয়ে যাবে। আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই গ্রাউন্ড স্টেশন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ যেটি থ্যালেসে হচ্ছে, এটি কিন্ত একবারে সময়মত শেষ হবে। এখন আমাদের হাতে দুটো জিনিষ নেই। এর একটি হচ্ছে ওয়েদার (আবহাওয়া)। আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভর করবে উপযুক্ত মাস কোনটা হবে। আমাদের টার্গেট এখনো ডিসেম্বর। ডিসেম্বরের উপরই আমরা জোর দিয়ে চলছি। তারা আমাদের জানিয়েছে- আবহাওয়ার এবং আবার কোন কোন ক্ষেত্রে তাদের সিকিউরিটি রিজনের উপর নির্ভর করবে।’

তিনি বলেন, ‘নির্মাণ কাজ প্রায় শেষ। আমরা তৈরি, থ্যালেসও তেরি। কাজেই আমরা কিন্তু নির্মাণ কাজের দিক থেকে অবশ্যই পিছিয়ে নেই ববং আমার কিছুটা এগিয়ে আছি। ডিসেম্বরকে সামনে রেখে শতভাগ প্রস্তুত। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি- যেন আবহাওয়া ঠিক থাকে। তাহলে আমাদের ডেটটা ঠিক থাকবে, মাসটা ঠিক থাকবে। এখনকার আবহাওয়া নয়, আমরা আমেরিকার আবহাওয়ার উপর অনেকটা নির্ভরশীল।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আমারা টার্গেট রেখেছি এপ্রিলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করব।

পরিদর্শনকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত