আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘রাজনৈতিক দলগুলো একত্র হলে সংবিধান পরিবর্তন সময়ের ব্যাপার’

‘রাজনৈতিক দলগুলো একত্র হলে সংবিধান পরিবর্তন সময়ের ব্যাপার’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মত আমরা রাজনৈতিক দলগুলো যদি একত্রে আসতে পারি তাহলে সেটি পরিবর্তন করতে সময়ের ব্যাপার মাত্র।’

শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে একটা সহায়ক সরকার প্রয়োজন আছে। বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচনের সাহস নেই। নির্বাচন করতে গেলেই তারা সেভাবে সুবিধা করতে পারবে না। ক্ষমতা তাদের হাতে থাকবে না। সে কারণে সংবিধানের নানা কথা বলে তারা বাধা দিচ্ছেন। সংবিধান তো কোন বাইবেল না, সংবিধান মানুষের তৈরি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ২০১৪ সালের মত নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। সরকারে থাকলে শুধু ক্ষমতাকে খর্ব করা হয়, নিবার্চন কমিশনে চাপ সৃষ্টি করা হয়, তাহলে সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না।’

‘এছাড়া তাদের যে বৈধতা এখনো নেই, তাই তারা আবার ২০১৪ সালের মত আর একটি নির্বাচন করতে পারবে না। আমরা সব সময় বলেছি আমরা নির্বাচন করতে চাই। অতিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছি নির্বাচনের মধ্য দিয়ে। তাই নির্বাচন করতে গেলে একটি পরিবেশ তৈরি করতে হবে।’

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবকলীগ নেতা যুবলীগের নেতার ছুরিকাঘাতে খুন হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত