আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

টানা বৃষ্টিতে নগরজীবন স্থবির, কল্পনাতীত ভোগান্তি

টানা বৃষ্টিতে নগরজীবন স্থবির, কল্পনাতীত ভোগান্তি

কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। বিশেষত বুধবার সকাল থেকে রাজধানীতে ঝাপটা হাওয়ার সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এতে ঘর থেকে বের হওয়াই রাজধানীবাসীর জন্য কঠিন হয়ে পড়েছে। আর যারা বের হয়েছেন যানবাহন সংকট ও রাস্তায় জমে থাকা পানির কারণে ভোগান্তিতে পড়ছেন।



খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা তলিয়ে গেছে। শান্তিনগর, রাজারবাগ, শাজাহানপুর, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, মগবাজার, বাসাবো, মান্ডা, মোহাম্মদপুর, মানিকনগরসহ নগরীর এলাকার সড়কগুলোতে এখন হাঁটু পানি। কোথাও কোথাও পানি পরিমাণ আরও বেশি। নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলগুলোতে জমেছে দুর্গন্ধময় কাদা-পানি।



আবার টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষগুলোর মাঝেও নেমে এসেছে চরম স্থবিরতা ও দুর্ভোগ। তারা ঘর থেকে বের হতেই পারছে না। ছাতা বা রেইন কোট হচ্ছে অন্যতম সঙ্গী। তবে দরিদ্র মানুষরা দুটির কোনটাই সংগ্রহ করতে না পেরে পড়ছেন ভোগান্তির শিকার হচ্ছেন।



খবর নিয়ে জানা গেছে, ঢাকার কুড়িল থেকে কাকরাইল, মালিবাগ থেকে মহাখালী, শেওড়াপাড়া থেকে মিরপুর গোলচক্কর, সদরঘাট থেকে গুলিস্তান, মোহাম্মদপুর থেকে জিগাতলা ও ফার্মগেট থেকে সাইন্স ল্যাবরেটরি রুটে চলাচলকারী যাত্রীরা যানজটেও নাকাল হচ্ছেন। নগরীর ইন্দিরা রোডের বাসিন্দা ইমতিয়াজ ইকরাম বিবার্তাকে মুঠোফোনে জানান, গাড়িযোগে তার ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছতে তিন ঘণ্টা সময় লেগেছে। জলজটের কারণে তিনি এই ভোগান্তিতে পড়েন।



তবে রাজধানীর কিছু পয়েন্টে যানজট দেখা গেলেও রাস্তায় গাড়ির সংখ্যাও অপ্রতুল। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিস, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষের। গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা। বৃষ্টি ভোগান্তিতে পড়েছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরাও। সকালে অনেক শ্রমিককে মোহম্মদপুর টাউনহল, শিয়া মসজিদ, কারওয়ান বাজার ও জিগাতলা এলাকায় অলসভাবে বসে থাকতে দেখা গেছে। নুন আনতে পান্তা ফুরনো এসব মানুষদের অনেকেই অসহায়ভাবে কাকাভেজা হয়ে দাঁড়িয়ে আছেন।



এ ছাড়া রাজধানীর নিচু এলাকার অলিগলি পানিতে থৈথৈ করছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে নর্দমার পানি মিশে একাকার।



এদিকে নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি করপোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ কেউ।



আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আরো দু’একদিন অব্যাহত থাকতে পারে ভারি বর্ষণ। রাজধানীর মূল সড়কগুলোর পাশাপাশি অনেক গলিতেও টানা বর্ষণের কারণে জমে গেছে পানি।

শেয়ার করুন

পাঠকের মতামত