আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ট্রলিব্যাগ ছাড়াই সৌদি গেলেন ৪০০ হজযাত্রী

ট্রলিব্যাগ ছাড়াই সৌদি গেলেন ৪০০ হজযাত্রী

ছবি: সংগৃহীত

এবার সরকারি ব্যবস্থাপনায় প্রায় ৪০০ হজযাত্রী ট্রলিব্যাগ ছাড়াই সৌদি আরব গেলেন। তবে এসব হজযাত্রীদের প্রত্যেকেই ট্রলিব্যাগের জন্য সরকারকে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। এ নিয়ে মঙ্গলবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরে পরিস্থিতি সামাল দিতে ট্রলিব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা ফেরত দিতে নির্দেশ দেন হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম। ইতোমধ্যে বুধবার পর্যন্ত অর্ধশত হজযাত্রীর ট্রলিব্যাগের টাকা ফেরত দেয়া হয়েছে। 

অভিযোগ পাওয়া গেছে, দরপত্রের শর্ত লংঘন করে নিন্মমানের নমুনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ট্রলিব্যাগ তৈরির কাজ দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ট্রলিব্যাগ ব্যবসায়ী বা আমদানিকারক না হওয়া সত্ত্বেও সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার কানেকশন এন্টারপ্রাইজ’কে কাজ দেয়া হয়েছে। জানা গেছে, শুধু ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাব্যক্তির নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান বলে। 


ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠানের ট্রলিব্যাগ মানসম্মত না হওয়ায় আমরা গ্রহণ করিনি। যে কারণে কিছু হজযাত্রী ট্রলিব্যাগ ছাড়াই চলে গেছেন। তাদের টাকা ফেরত দেয়া হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে হজক্যাম্পে স্ট্যান্ডবাই রাখা হয়েছে; যাতে কোনো হজযাত্রী ব্যাগ না পেলে টাকা ফেরত পেতে পারেন।’


জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরকারি ব্যবস্থপনার ৪১৯ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এদের প্রত্যেককে বাংলাদেশের পতাকার ছাপসহ সরকার কর্তৃক নির্ধারিত মাপ ও রংয়ের ট্রলিব্যাগ দেয়ার কথা। এদের কাউকেই ট্রলিব্যাগ সরবরাহ করা হয়নি। এ নিয়ে তারা হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলামের অফিসে অভিযোগ দেন।


এ সময় ট্রলিব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ডাকা হলে তারা জানান, ‘তাদের কাছে এ মুহূর্তে কোনো ব্যাগ নেই। ব্যাগ এলে দেয়া হবে।’ এতে বিক্ষুব্ধ হজযাত্রী ও তাদের পরিবারের সদস্যরা হজক্যাম্পে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে হজযাত্রীদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন হজ পরিচালক।


পরে অনেক হজযাত্রী নিজের মতো করে ট্রলিব্যাগ সংগ্রহ করে হজে যান। এছাড়া সরবরাহ করা ব্যাগ নিন্মমানের হওয়ায় মঙ্গলবার হজযাত্রীদের অনেকে হজক্যাম্পের পরিচালকের কাছে অভিযোগ করেন।


এদিকে ব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার কানেকশনের’ মালিক আবুল কালাম আজাদের ছেলে ওয়ালিদ কালাম বুধবার পর্যন্ত ৫০ জন হজযাত্রীর টাকা ফেরত দেয়ার কথা নিশ্চিত করেছেন। তবে ব্যাগ নিন্মমানের এ কথা অস্বীকার করে ওয়ালিদ বলেন, ‘আমরা সঠিক সময়ে চীন থেকে ব্যাগ আমদানি করতে পারিনি বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত