আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘সেরা বাঙ্গালি’ পুরস্কার নিতে কলকাতা যাচ্ছেন মাশরাফি

‘সেরা বাঙ্গালি’ পুরস্কার নিতে কলকাতা যাচ্ছেন মাশরাফি

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাঙ্গালি ব্যক্তিবর্গদের প্রতি বছরই সম্মাননা জানিয়ে পুরস্কৃত করে কলকাতাভিত্তিক জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা। ব্যতিক্রম হচ্ছে না এবছরও। নিজ-নিজ ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবারও বাঙ্গালি কীর্তিমানদের পুরস্কৃত করতে যাচ্ছে জাতীয় দৈনিকটি। আর প্রথমবারের মতো এবার ক্রীড়াজগত থেকে সেরা বাঙ্গালির পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।



জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার পুরস্কৃত নির্বাচিত হওয়া কীর্তিমানদের হাতে আনন্দবাজারের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে। আর এজন্য, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক `আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’-এর সেরা বাঙ্গালি খেলোয়ড়ের পুরস্কার গ্রহণ করতে শুক্রবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন।



জানা গেছে, স্বপরিবারে ভারত সফরে যাবেন নড়াইল এক্সপ্রেস। শনিবার পুরস্কার গ্রহণের পর পরিবারের সাথে কয়েকটা দিন ভারতে কাটিয়ে আগামী সপ্তাহের মঙ্গলবার দিন তার দেশে ফেরার কথা রয়েছে।



এমন সম্মাননা পাওয়া নিঃসন্দেহে একজন খেলোয়াড়ের জন্য প্রাপ্তির। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন নিজের অনুভূতির কথা। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেতে যাওয়া পুরস্কার সম্পর্কে মাশরাফি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।’



প্রসঙ্গত, তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আনন্দবাজারের ‘সেরা বাঙ্গালি’ পুরস্কার পেতে যাচ্ছেন মাশরাফি মুর্তজা। এর আগে ২০০৭ সালে সতীর্থ হাবিবুল বাশার সুমন ও ২০১২ সালে সাকিব আল হাসানও এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত