আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আরও ৬ দলের সঙ্গে ইসির সংলাপের তারিখ চূড়ান্ত

আরও ৬ দলের সঙ্গে ইসির সংলাপের তারিখ চূড়ান্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যমের পর এবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ছয়টি দলের জন্য তিনটি তারিখ ঘোষণা করেছে কমিশন। আরও ছয়টি দলের সঙ্গে ঈদুল আজহার পর মতবিনিময়ের জন্য তিনটি তারিখ ঠিক করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, ২৪ আগস্ট থেকে সংলাপ শুরু হয়ে ঈদের আগে ৩০ আগস্ট পর্যন্ত ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হবে। ঈদের পরে আরও ছয়টি দলের সঙ্গে মতবিনিময়ের সূচি চূড়ান্ত হয়েছে।

তিনি জানান, আগামী ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর সকাল-বিকাল এই ছয় দলের প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় হবে। শিগগির তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে।

কমিশনের নিবন্ধনের তালিকায় থাকা শেষ দল থেকে সংলাপ শুরু করা হবে। সে হিসেবে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ; ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ খেলাফত মজলিস ও বিকাল ৩টায় ইসলামী ঐক্যজোট এবং ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কল্যাণ পার্টি ও বিকাল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করা হবে।

ইতোমধ্যে ২৪ আগস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট; ২৮ আগস্ট বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও খেলাফত মজলিশ এবং ৩০ আগস্ট বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপাকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

এর আগে ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে কমিশন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত