আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দুর্গত মানুষরা ঘরসহ সব ধরনের সুবিধা পাবে : প্রধানমন্ত্রী

দুর্গত মানুষরা ঘরসহ সব ধরনের সুবিধা পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় কবলিত দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের ঘরসহ সব ধরনের সুবিধা দেওয়া হবে। এছাড়া বন্যা কবলিত এলাকায় কৃষির্ ঋণ নেওয়া কৃষকদের সুদ আদায় বন্ধ থাকবে। দেশে যে কোন দূর্যোগে সরকার মানুষের পাশে থাকবে তাদের সহযোগিতা করবে।

শনিবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণের আগে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ টাকায় চাল দেওয়া, ভিজিডি, ভিজিএফসহ বিভন্ন প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ মেরামতসহ যাদের বই নষ্ট হয়েছে তাদের বই দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা। সে অনুযায়ি আমরা কাজ করে যাচ্ছি। তবে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বসবাস করতে হবে। দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সব সময় কাজ করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কাজ জনগণের সেবা করা। আর বিএনপি-জামায়াতের কাজ দেশকে ধংস করা। তাই এদের রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে। ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়বো। আমরা সেভাবে কাজ করছি।’

গত বছরের নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে তারা ভুল করেছে। এছাড়া নির্বাচনে না এসে বরং সন্ত্রাস-নাশকতার সৃস্টি করেছে। তারা হরতাল-অবরোধের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু মানুষ তাদের তাণ্ডবে রুখে দাড়িয়েছিলো। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী। এজন্য আমি সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি।’

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার মানুষের মধ্যে মোন্তাজ আলী, হামিদা বেগম, আবদুল হোসেন, আম্বিয়া খাতুন, ছামছুল হক মুন্সি, আবু বক্কর সিদ্দিককের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া ক্ষতিগ্রস্ত ৯০ কৃষকের মধ্যে সওকত আলী, তাজুল ইসলাম, সোহরা বেগমের হাতে ধানের চারা তুলে দেন তিনি।এরপর প্রধানমন্ত্রী উপজেলা পরিষদ হল রুমে সুধি মহল, দুর্যোগ ব্যবস্থা কমিটি ও প্রশাসনোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত