আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

স্বাস্থ্য খাতে বিশ্বব্যাংকের ৫১৫ মিলিয়ন ডলার সহায়তা

স্বাস্থ্য খাতে বিশ্বব্যাংকের ৫১৫ মিলিয়ন ডলার সহায়তা

বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়নের ৫১৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ১২০ কোটি টাকা।

সোমবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়। সোমবার এই সহায়তা অর্থ ছাড়ের বিষয়টিও অনুমোদন পেয়েছে।

‘স্বাস্থ্য খাত সহায়তা প্রকল্প’ এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেবার মান্নোয়ন করা হবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১৫ মিলিয়ন ডলারের সহায়তার এই প্রকল্পটি দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করবে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং এর গুণগত মান আরো উন্নত করবে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগে অন্তত ১ লাখ ৪৬ হাজার মা স্বাস্থ্যসেবা পাবে। এ ছাড়া ৫০ লাখ শিশুকে মৌলিক টিকা প্রদান করা সম্ভব হবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে দেওয়া এই ঋণে মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ হারে সুদ দিতে হবে। ছয় বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে তা পরিশোধ করা যাবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত