আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঈদের দিনে সড়কে ঝরল তিন প্রাণ

ঈদের দিনে সড়কে ঝরল তিন প্রাণ

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার আবিরখিল গ্রামের ডা. মো. ইউসুফ হোসেন ও তার ছেলে ইকবাল শাকিব এবং একই উপজেলার জামিরতলী গ্রামের মিজানুর রহমান। আহতদের মধ্যে সিএনজি চালক মমিন উল্যাহ ও নিহত মিজানুর রহমানের মেয়ে ইরিতা বেগমের অবস্থায় আশঙ্কাজনক। তাদের দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মান্দারী বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক।

শেয়ার করুন

পাঠকের মতামত