আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

এত রোহিঙ্গার চাপ আমরা সইতে পারবো না: আইনমন্ত্রী

এত রোহিঙ্গার চাপ আমরা সইতে পারবো না: আইনমন্ত্রী

নির্যাতনের মুখে চলে আসা রোহিঙ্গাদের স্থায়ীভাবে আশ্রয় দেয়ার মতো শক্তি বা সামর্থ্য বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘লাখ লাখ রোহিঙ্গার চাপ বাংলাদেশ সহ্য করতে পারবে না। মানবিক কারণে রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দেয়া হচ্ছে। আমরা কিছু সময়ের জন্য হয়ত রোহিঙ্গাদের সাহায্য করতে পারবো। কিন্তু পুরো সময় রাখার কোনো অর্থনৈতিক শক্তি বাংলাদেশের নেই।’ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে বোঝাতে গিয়ে আনিসুল হক বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আখাউড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যে মানুষ যেভাবে আশ্রয় নিয়েছিল বাংলাদেশও সেভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘শিক্ষিত না হলে প্রতিযোগিতার বিশ্বে আমরা পিছিয়ে যাবো। শিক্ষার কারণে মানুষ আজ চাঁদে যেতে সক্ষম হয়েছে। অনুশীলন শিক্ষার কারণে ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে।’

আনিসুল হক বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তৃণমূল থেকে বৃহত্তর পর্যায় পর্যন্ত ঐক্য গড়ে তুলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই।’

ধলেশ্বর রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এম আকছির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শামসুজ্জামান, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত