আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

কূটনৈতিকভাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিকভাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ নয়, কূটনৈতিক তৎপরতার সফলতা এবং আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট রয়েছে। কোনো ধরনের উসকানিতে আমরা জবাব দেই না। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণই আমরা করি। যুদ্ধ নয়, কূটনৈতিক তৎপরতা এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে।’

রোববার সন্ধ্যায় কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী (কেবিনেট মিনিস্টার) বাংলাদেশে আসছেন। তিনি এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা সংকট ও সমস্যা নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে আলাপ-আলোচনা করা হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের ভূখণ্ডে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জায়গা নেই। আমরা এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না। সেই ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা শরণার্থী হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা প্রাণ বাঁচাতে সহায়-সম্বল ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছিলেন। রোহিঙ্গারাও একই ধরনের পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে।

রোহিঙ্গা সংকট ও পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ সুনাম কুঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ ও সরকারি সহায়তা ছাড়াও বাংলাদেশের মানুষ অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দলে দলে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসছেন। এটি বিশ্বে নজির সৃষ্টি করেছে। সম্প্রতি দেশে রোহিঙ্গা পরিস্থিতি প্রত্যক্ষ করা ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডিও বাংলাদেশের মানবিক ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির নিজস্ব হেলিকপ্টারে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন স্থাপিত হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর তিনি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান। সেখানকার তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি ঘুমধুম সীমান্তের কোনারপাড়া সংলগ্ন জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান।

পরে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত