আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গাদের জন্য ১ লাখ ঘর হয়েছে : ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ১ লাখ ঘর হয়েছে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকার জন্য ১ লাখ  ২৫ হাজার ঘরের প্রয়োজন। এর মধ্যে  ১ লাখ ঘর ইতিমধ্যে তৈরি করা হয়েছে। বাকি ২৫ হাজার ঘর তৈরির কাজ এ মাসের মধ্যেই সম্পন্ন হবে।’

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়  এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল এবং গণহারে হত্যা করেছিল। ঠিক একইভাবে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর দমন, নিপীড়ন করছে। সেখানে তাদের  বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিয়েছি। আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করছি, দমন ও নিপীড়ন বন্ধ করে খুব দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হোক। তাদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না। কেউ সহযোগিতা করতে চাইলে আমরা নিষেধ করব না। কিন্তু রোহিঙ্গাদের সহযোগিতার নামে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করেন তাদের বরদাস্ত করা হবে না।’

মায়া বলেন, ‘বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল।  আগুন নেভানো ছাড়াও বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হয়। অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবক, বিএনসিসি, আনসার, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী সদস্যরা কাজ করে থাকেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়েছি। এ কারণেই আজ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল হয়েছে বাংলাদেশ।’

চলতি বছরে পাঁচটি দুর্যোগ বাংলাদেশকে মোকাবিলা করতে হয়েছে বলে জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ প্রমুখ  বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত