আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়া, সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি বিএনপির

বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়া, সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি বিএনপির

চিকিৎসার জন্য লন্ডনে দীর্ঘ সফর শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ অক্টোবর, বুধবার দেশে ফিরছেন। বিষয়টি গতকাল শনিবার নিশ্চিত করা হয়েছে দলের পক্ষ থেকে।

এদিকে কুমিল্লাসহ ঢাকার তিনটি মামলায় গ্রেফতারি পারোয়ানা মাথায় নিয়ে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীরা চেয়ারপারসনকে বিশাল সংবর্ধনার সঙ্গে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

একাধিক দলীয় সূত্র জানায়,  এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৭ অক্টোবর লন্ডন থেকে রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ২০ দলীয় জোট প্রধান খালেদা জিয়া। পরদিন বুধবার বিকেল ৫টায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এদিন বিমানবন্দর থেকেই তাকে সংবর্ধনা দেয়ার জন্যে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলো। সেই সাথে শোডাউন ও সংবর্ধনায় অংশ নিবেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও। বুধবার ঢাকার রাজপথে থাকবেন তারা।
রোববার সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিশাল শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে এই শোডাউনের প্রস্তুতি চলছে। ওইদিন বিমানবন্দরে দলীয় চেয়ারপারসনকে বিশাল গণসংবর্ধনা দেয়া হবে। সেই সাথে রাজধানীর বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত এবং কেন্দ্রীয় কার্যালয় ঘিরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির প্রস্তুতি চলছে।

সূত্র বলছে, দীর্ঘদিন পর রাজধানীতে এটি বিএনপির বড় ধরনের শোডাউন হতে যাচ্ছে। এতে ঢাকাসহ আশ-পাশের জেলার নেতাকর্মীরা অংশ নিবেন। এছাড়াও দেশের সব জেলা ও মহানগর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সংবর্ধনায় উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার রাতে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার শীর্ষনিউজকে বলেন, চেয়ারপারসন দেশে ফেরায় বিশাল সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি চলছে।

তিনি বলেন, বুধবার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে নেত্রীর কার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে চেয়ারপারসনকে সংবর্ধনা জানাবেন। এ জন্য ঢাকা মহানগরী ও রাজধানীর পাশের জেলাগুলো থেকে ওইদিন নেতাকর্মীরা ঢাকায় আসবেন। ইতিমধ্যে দলের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।
এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সহযোগিতা চায় বিএনপি।

এদিকে, বিএনপি প্রধানের দেশে ফেরার সময় জানার পর গত শনিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল করির রিজভী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ রাজধানীর পাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

রিজভী জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামবে বিমানবন্দরে। রাজধানীসহ আশপাশের জেলাগুলো থেকেও নেত্রীকে সংবর্ধনা জানাতে আসবেন নেতাকর্মীরা।
অপরদিকে, শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতাকর্মীরা নেত্রীর ফেরার অপেক্ষায় প্রহর গুণছেন। 

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে খালেদা জিয়া দেশে ফিরছেন। এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের আশঙ্কা করছি না। তারপরও যদি সরকার সেই ধরনের পদক্ষেপ নেয়, তখন সেটা দেখা যাবে। গ্রেফতার করলে করুক। আমরা তো এ পর্যন্ত মিথ্যা মামলায় কতবার জেল খেটেছি। আমার মনে হয় না সরকার তা করবে।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া । সেখানে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে প্রথমে চোখের অপারেশন করান। পরে লন্ডনে প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ হ্যাডলি ব্যারির অধীনে হাঁটুর চিকিৎসা গ্রহণ করেন তিনি। রোববারও তার চিকিৎসক দেখানোর কথা রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত