আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রধান বিচারপ‌তি‌কে পদত্যাগে বাধ্য করা হয়েছে: মওদুদ

প্রধান বিচারপ‌তি‌কে পদত্যাগে বাধ্য করা হয়েছে: মওদুদ

‌ষোড়শ সং‌শোধনীর রায় সরকা‌রের বিপ‌ক্ষে যাওয়ায় সরকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করেছে  বলে দাবি করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যারিস্টার মওদুদ আহ‌মদ।

শ‌নিবার জাতীয় প্রেসক্লা‌বে ‘জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস’ উপল‌ক্ষে  বাংলা‌দেশ জাতীয়তাবাদী সাংস্কৃ‌তিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মওদুদ বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নাকি পদত্যাগ করেছেন! বিচার বিভাগ ও আদালতের স্বাধীনতার জন্য আজ একটি কলঙ্কের দিন। তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। বিচার বিভাগের যে সামান্য স্বাধীনতা ছিল, এই সরকার তা নস্যাৎ করে দিয়েছে।’

ষোড়শ সংশোধনীর রায় সরকারের বিপক্ষে গেছে বলেই প্রধান বিচারপতি সিনহার পদত্যাগের  ঘটনা ঘটল দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা (সরকার) এটা করল। অথচ সরকার রিভিউ আবেদন করতে পারত। সরকার সমন্বিতভাবে সুরেন্দ্র কুমার সিনহাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে প্রাতিষ্ঠানিক ক্ষতি করল।’

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদত্যাগে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন দেশের মওদুদ আহমদ। এই বিশিষ্ট আইনজ্ঞ বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা ও ঐতিহ্য নিয়ে আমরা যে গর্ব করতাম, তা আর থাকল না। সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের মধ্য দিয়ে সরকারের কোনো লাভ হলো কি না জানি না, তবে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হলো। বিচার বিভাগের মান আমরা উদ্ধার করতে পারব কি না সন্দেহ আছে।’

আদালত সরকারের নিয়ন্তণে চলছে বলে এ সময় অভিযোগ করেন ব্যারিস্টর মওদুদ। এ প্রসঙ্গে তিনি খালেদা জিয়ার মামলার উদাহরণ টানেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। আবার দেশে ফিরে তিনি আদালতে হাজিরা দিয়ে সাপ্তাহিক জামিন পেলেন। বিষয়টি কেমন হলো!’

মওদুদ বলেন, ‘আমার ৫০ বছরের আইন পেশায় আমি এ ধরনের ঘটনা শুনিনি। এটা করে নেত্রীকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। সাপ্তাহিক জামিন দেওয়ার বিষয়টি অশোভনীয় আচরণ। আসলে বিচার বিভাগের স্বাধীনতা নেই বলেই এমনটি হচ্ছে।’

বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘অনুম‌তি নি‌য়ে বি‌রোধী দল‌কে সমা‌বেশ কর‌তে হয়  এতেই প্রমাণ ক‌রে যে বাংলা‌দে‌শে গণতন্ত্র নেই।  দে‌শে ঘ‌রোয়া একটা সমা‌বেশে কর‌তেও যদি সরকা‌রের অনুম‌তি নি‌তে হয় তাহ‌লে আর কী কর‌বে সাধারণ মানুষ।’ ‌আগামীকা‌লে বিএনপির সমা‌বেশ জনসমুদ্রে প‌রিণত হবে ব‌লেও মন্তব্য ক‌রেন মওদ‌ুদ।

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত