আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বোরকা পরে প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে ধরা পড়ল প্রেমিক, অত:পর শ্রীঘরে

বোরকা পরে প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে ধরা পড়ল প্রেমিক, অত:পর শ্রীঘরে

প্রেমিকার সাক্ষাত পেতে চেষ্টার সবটুকুই করেছিলেন প্রেমিক। কিন্তু শেষ পর্যন্ত ফল হয়েছে উল্টো। প্রেমিকার সঙ্গে সাক্ষাত নয়, জনতার হাতে ধরা পড়ে যেতে হয়েছে শ্রীঘরে।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘটেছে এ ঘটনা। প্রেমিকের নাম নাঈম ইসলাম মীর (১৯)।  প্রেমিক নাঈম বোরকা পরে প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে জনতার হাতে আটক হয়। এ কারণে তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন গিয়াস এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত নাঈম ইকড়ি ইউনিয়নের  ইকড়ি গ্রামের  মো. রুহুল আমীন মীরের ছেলে। সে উপজেলার বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইকড়ি ইউনিয়নের  ইকড়ি গ্রামের  মো. রুহুল আমীন ছেলে স্কুলছাত্র নাঈম ইসলাম মীর একই পাশের বোথলা গ্রামের তার কথিত প্রেমিকা কলেজছাত্রীর বাড়িতে যাচ্ছিল। এ সময় সে বোরকা পরিহিত অবস্থায় মাদ্রাসার শিশু শ্রেণির এক ছাত্রকে সঙ্গে নেয়। বোথলা বাজার সংলগ্ন  এলাকায় পৌঁছলে পথচারীদের সন্দেহ হলে বোরকা পরিহিত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার সময় পরিধেয় বোরকা জনতা খুলে ফেলে। পরে তাকে স্থানীয়রা মিলে আটক করে রাখে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাঈমকে বোরকাসহ আটক করে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,  আটককৃত যুবককে  ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত