আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সংসদ না ভেঙে নির্বাচন হবে না : মওদুদ

সংসদ না ভেঙে নির্বাচন হবে না : মওদুদ

সংসদ না ভেঙে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আগাম নির্বাচন হোক আর সংসদের মেয়াদ পূরণ করার পরে হোক-কোনো নির্বাচনই বাংলাদেশে হবে না, তার একমাত্র প্রধান পূর্বশর্ত হলো সংসদ ভেঙে দিতে হবে।’

‘সরকারকে বলব, আসুন আগাম নির্বাচন দিন, সংসদ ভেঙে দিন। আমরা নির্বাচন করি, একটি সুষ্ঠ নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে’, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

‘মহান বিজয় দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

যেকোনো সময় নির্বাচন হলে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি শর্ত দেন, ‘সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্দলীয় নির্বাচন হতে হবে।’

সরকার আগাম নির্বাচন দেবে না মন্তব্য করে তিনি বলেন, ‘তারা একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাবে আমাদেরকে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু যেখানেই নিয়ে যান না কেন নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। এটা হবে প্রথম শর্ত। এরপর হবে কীভাবে আমরা নির্বাচন করতে পারি।’

দেশের মানুষ একটি নির্দলীয় সরকারের অধীনে দেখতে চায় উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং দেশের মানুষ নিজের ইচ্ছায় ভোট দিতে পারবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, ‘সাতদিনের জামিন! এটা কল্পনা করা যায়? যে জামিন হাইকোর্ট দিয়েছেন, সেই জামিন নিচের কোর্ট সীমিত করে সাতদিনের জন্য করেছেন-এটা কল্পনা করা যায়? এরকম অবিশ্বাস্য ঘটনা দেশে ঘটছে, এরকম প্রত্যেকটি ঘটনা বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করছে।’

সংগঠনের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাগপার সভাপতি রেহানা প্রধান, ভাসানী ন্যাপ সভাপতি আজাহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ডিএলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত