আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দশম সংসদের ১৯তম অধিবেশন শুরু

দশম সংসদের ১৯তম অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টার পর এ অধিবেশন শুরু হয়।

নতুন বছরের প্রথম অধিবেশন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়।

সংবিধানের নিয়ম অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। পরে পুরো অধিবেশনজুড়েই রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। চলতি মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের বছরের বর্ষশুরু অধিবেশনে এটিই হবে শেষ ভাষণ। শীতকালীন অধিবেশন হিসেবে পরিচিত বছরের শুরুর অধিবেশন সাধারণত দীর্ঘ হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে স্বাগত এবং খ্রিস্ট্রীয় নতুন বছরের শুভেচ্ছা জানান। অধিবেশর শুরুর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সৈয়দা সায়েরা মহসীন।

এরপর স্পিকার বর্তমান সংসদের সংসদ সদস্য ও মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক গণপরিষদ সদস্য ফজলুর রহমান ভূইয়া, সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন সরকার, কাজী নুরুজ্জামান, গাজী আতাউর রহমান, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া, ভাষা সংগ্রামী মহম্মদ তকীয়ুল্লাহ জয়নাল আবেদীন, দলিল উদ্দিন, বিজ্ঞানী আবদুল লতিফ, সংগীত শিল্পী বারী সিদ্দিকী, ‘নৃত্যগুরুমাতা’ রাহিজা খানম ঝুনু, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুতেও শোক জানানো হয়।

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে, মিসরে মসজিদে বোমা হামলায়, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক জানানো হয় অধিবেশনে।

সংসদের রেওয়াজ অনুযায়ী, চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। পরে অধিবেশন মূলতবি হয়। তবে রাষ্ট্রপতির ভাষণের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য অধিবেশনে কিছু সময়ের জন্য বিরতি রাখা হবে বলে জানান স্পিকার শিরীন শারমিন।

অধিবেশন শুরুর পর সংসদ সদস্যরা সাবেক মন্ত্রী ছায়েদুল হক ও গোলাম মোস্তফা আহমেদের জীবনের ওপর আলোচনা করেন। পরে মৃতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

সংসদ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ অধিবেশন শুরুর আগে (ছবি- পিআইডি)সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটি এই সিদ্ধান্ত নেয়।

সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন

পাঠকের মতামত