আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভোলায় আইফেল টাওয়ারের আদলে উপ-মহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার

ভোলায় আইফেল টাওয়ারের আদলে উপ-মহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার

উদ্বোধন আগামী ১৬ জানুয়ারী

ভোলার চরফ্যাশনে আইফেল টাওয়ারের আদলে নির্মিত উপ-মহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১৬ জানুয়ারী রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ টাওয়ারটি উদ্বোধন করবেন। পরিবেশ ও বন উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো বলেছেন এটি চরফ্যাশনবাসীর জন্য নতুন বছরের উপহার।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের এই সংসদ সদস্যের নামেই টাওয়ারটির নামকরণ করা হয়েছে ‘জ্যাকব টাওয়ার’। সম্ভাবনাময় পর্যটন এলাকা চরফ্যাশনের খাসমহল জামে মসজিদ ও ফ্যাশন স্কয়ারের পাশে এ টাওয়ারটি নির্মিত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চরফ্যাশন পৌরসভা এই ওয়াচ টাওয়ার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। টাওয়ারটির ডিজাইন করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন। ২০১৩ সালের ফেব্রয়ারী মাসে এর কাজ শুরু হয়।

২১৫ ফুট উচ্চতার এই ওয়াচ টাওয়ারটি ৭৫ ফুট মাটির নিচ থেকে ৭০টি পাথর ঢালাই পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারে নির্মিত। ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় এই টাওয়ারের চূড়ায় ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে ১৬ জন ধারণক্ষমতার অত্যাধুনিক ক্যাপসুল লিফট। টাওয়ারের চারদিকে অ্যালুমিনিয়ামের ওপর ৫ মিলিমিটার ব্যাসের স্বচ্ছ গ্লাস রয়েছে। এক হাজার বর্গফিটের ১৭ তম তলায় থাকবে বিনোদনের ব্যবস্থা।

পর্যটকরা বাইনোকুলারের সাহায্যে ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত দেখতে পারবে। আরও আছে বিশ্রাম, প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন টাওয়ারটি পর্যটকদের দারুণ ভাবে আকর্ষণ করবে বলে আশা করছেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এব্যাপারে উপ-মন্ত্রী বলেন, বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের আদলে নির্মিত হওয়া এই ওয়াচ টাওয়ারটি চরফ্যাশনসহ ভোলাকে আলাদা পরিচিতি এনে দেবে। তিনি আরো বলেন, এ টাওয়ারটি কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উপজেলার চর কুকরি-মুকরি, ঢালচরসহ আশপাশের বনাঞ্চলে ইকোপার্ক গড়ে তোলা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত