আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

২০১৮ সালে বিদেশে কর্মসংস্থান হবে ১২ লাখ : প্রবাসী কল্যাণ মন্ত্রী

২০১৮ সালে বিদেশে কর্মসংস্থান হবে ১২ লাখ : প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিদায়ী ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। চলতি বছর তথা ২০১৮ সালে ১২ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ৩৩ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছেন।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবণে বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী ২০১৭ সালে জনশক্তি রপ্তানির নানা সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘২০১৮ সালে ১২ লাখ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান ধারা অব্যাহত রাখাসহ আরো বেশি সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণের উপর গুরুত্ব প্রদান করছি। আমরা কর্মী প্রেরণের ক্ষেত্রে সংখ্যার তুলনায় গুণগত মানের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করছি। সে লক্ষ্যে ক্রমান্বয়ে অদক্ষ কর্মী প্রেরণ কমিয়ে আধাদক্ষ ও দক্ষ কর্মী প্রেরণ বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মী প্রেরণের ক্ষেত্রে সেবা প্রদানে আরো বিকেন্দ্রীকরণ ও ডিজিটালাইজেশন ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করছি। বিদেশ ফেরত কর্মীদের ইউনিয়ন ভিত্তিক ডাটাবেজ প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।’

নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘বিভিন্ন দেশে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন জিনশক্তি রপ্তানি হয়েছে। যা ১৯৭৬ সালে জনশক্তি রপ্তানির ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৫ লাখ সর্বোচ্চ সংখ্যক ৫১ হাজার ৩০৮ জন শুধুমাত্র সৌদি আরবেই গমন করেছে। এরপরই মালয়েশিয়া, ওমান, কাতার ও কুয়েতে (যথাক্রমে: ৯৯,৭৮৭ জন, ৮৯,০৭৪ জন, ৮২,০১২ জন ও ৪৯,৬০৪ জন) রয়েছেন। এ বছর(২০১৭) ১ লাখ ২১ হাজার ৯৪১ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ৮৩,৩৫৪ জন, জর্ডানে ১৯,৮৭২ জন এবং ওমানে ৯,১৯৯ জন। এবছর প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স এর পরিমাণ ১৩ হাজার ৫২৬.৮৪ মিলিয়ন মার্কিন ডলার।’

প্রবাসী কল্যাণমন্ত্রী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বলেন, ‘বর্তমানে ১৬৫ দেশে জনশক্তি রপ্তানি হচ্ছে। বিদ্যমান শ্রমবাজারসমূহ ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যমান এবং নতুন দেশসহ ৫২ টি দেশে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে গবেষণা কার্যক্রম সমাপ্তের পথে। এক্ষেত্রে ১২টি দেশ ভিজিট করে এবং ৪২টি দেশ হতে তথ্য উপাত্ত সংগ্রহ করে শ্রমবাজারের চাহিদা নিরূপনের কার্যক্রম চলছে। শিগগিরই তার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। অর্থাৎ চলতি বছরে আরো কয়েকটি দেশ বাংলাদেশের শ্রমবাজারের সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন নুরুল ইসলাম বিএসসি।

এসময় মন্ত্রী বিদেশগামী কর্মীদের ট্রেনিং, সেবার মান বাড়ানোসহ সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া জনশক্তি রপ্তানিতে পিছিয়ে পড়া ৪২ জেলার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে দেশে বিদেশে কর্মসংস্থান তৈরির বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত