আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিএনপিকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ১ জন নিহত

বিএনপিকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ১ জন নিহত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই স্থানে অবস্থান নেওয়ার সময় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের সংর্ঘষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। পরে আহতদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুমন মিয়া (৩০) নামের একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরও তিন জন ঢামেকে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এ সংর্ঘষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  সুমন মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন। সুমনের বাবার নাম মনু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোনও নাশকতা সৃষ্টি না হয় সেজন্য কাঞ্চন পৌরসভা যুবলীগ সভাপতি রফিক ও  সাধারণ সম্পাদক গোলাম রসুলের নেতৃত্ব আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। একই এলাকায় রাস্তার আরেক পাশে অবস্থান নেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়ার সমর্থকরা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুও সেখানে উপস্থিত ছিলেন। এসময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ রাস্তার মাঝে অবস্থান নিয়ে দুই পক্ষকে সরে যেতে নির্দেশ দেন। এক পর্যায়ে পরিস্থিতি অবনতি ঘটলে পুলিশ দুই পক্ষকে ধাওয়া করে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড টিয়ার শেল, প্রায় ৭০ রাউন্ড শটগানের গুলি ও ৪৯৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত