আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা আটক

জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা আটক

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে। মহানগর ডিবি পুলিশের সহকারি কমিশনার আল-আমিন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক অন্য নেতারা হলো- রাজশাহী জেলা (পূর্ব) আমির রেজাউর রহমান, জেলা (পশ্চিম) আমির আবদুল খালেক, মহানগর আমির ড. আবুল হাশেম, সেক্রেটারী সিদ্দিক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারী, জামায়াতের রোকন মুহাম্মদ রফিকুল ইসলাম, মজিবুর রহমান, রাজশাহী জেলা পূর্ব জামায়াতের কার্যকরী সদস্য ময়নুল হোসেন এবং গোদাগাড়ী থানা জামায়াতের কর্মী তৈয়ব আলী।

ডিবি পুলিশের সহকারি কমিশনার আল-আমিন হোসাইন জানান, নগরীর হেতেমখাঁ এলাকার একটি পাঁচতলা বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাড়িটি ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জামায়াত নেতারা জানিয়েছেন- আগামী সিটি নির্বাচনকে ঘিরে তারা দলীয় সভা করছিলেন। তবে সে সভায় অন্য কোনও বিষয়ে আলোচনা চলছিল কী না তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত