আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, আসামী সাত শতাধিক

কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, আসামী সাত শতাধিক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।

১৪ মার্চ, বুধবার রাতে উপপরিদর্শক (এসআই) মির্জা বদরুল হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলা নম্বর- ২৫।

মামলার এজাহারে বলা হয়, ‘১৪ মার্চ, বুধবার সকাল ৮টা থেকে হাইকোর্টের মাজার গেটের সামনে আইনশৃঙ্খলা রক্ষায় ডিউটিতে থাকি। বেলা ১২টার দিকে ৭০০ থেকে ৮০০ লোক কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করার জন্য মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেটের সামনে আসে। তখন আমি ও অামার সহকর্মীরা তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে না যাওয়ার জন্য অনুরোধ করলে তারা তা উপেক্ষা করে রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়।’

‘পরে ঘটনাস্থলে শাহবাগ থানার ওসি এসে তাদের অনুরোধ করলেও তারা তা রাখেনি। উল্টো তারা ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় তাদের ইটের আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। জনগণের জানমাল রক্ষার্থে তারা এ অনুরোধ রাখেনি। পরে তাদের গ্যাস সেল ফায়ার করে ছত্রভঙ্গ করা হয়। এ সময় তারা রাস্তায় চলাচলরত বাস, মিনিবাস ও কারের গ্লাস ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি করেছে’, এজাহারে উল্লেখ করা হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, পুলিশের পক্ষ থেকে এসআই মির্জা বদরুল হাসান বাদী হয়ে বুধবার রাতেই ‘অজ্ঞাতপরিচয়’ আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে পুলিশের ওপর আক্রমণ ছাড়াও রয়েছে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করে সম্পদের ক্ষতি করা।

পাঁচ দফা দাবিতে গত মাস থেকে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তাদের দাবিগুলো হচ্ছে- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত