আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ মার্কিন সেনা নিহত

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ মার্কিন সেনা নিহত

ইরাকের পশ্চিমে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পেভ হক হেলিকপ্টার বিধস্ত হয়ে সাতজন আরোহীর সবাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ফক্স নিউজকে জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক বিমান বিধ্বস্তের ঘটনা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি ‘শত্রুর আক্রমণে বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে না’। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ব্ল্যাক হক হেলিকপ্টারের উন্নত সংস্করণ হচ্ছে পেভ হক।

বিধ্বস্ত হেলিকপ্টারটির সঙ্গে থাকা আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি অবহিত করলে ইরাকি নিরাপত্তা বাহিনী ও সম্মিলিত বাহিনীর সদস্যরা দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলে।

এনিয়ে গত দুই দিনে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। বুধবার ফ্লোরিডায় একটি সুপার হর্নেট জেট বিধ্বস্ত হলে সেটির পাইলট ও একজন অফিসার নিহত হন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত