আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নেপালে বিমান বিধ্বস্ত : ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত

নেপালে বিমান বিধ্বস্ত : ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত

কাঠমান্ডুতে ইউএস–বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। তবে এখনো নিহত নয় বাংলাদেশির লাশ শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার রাতে নেপালে বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে একটি তালিকা দেওয়া হয়। আগামী মঙ্গলবার এই ১৭ জনের লাশ বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে।

যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে তারা হলেন-পাইলট আবিদ সুলতান, কো-পাইলোট পৃথুলা রশিদ, অনিরুদ্ধ জামান, মো রফিকুজ্জামান, তাহিরা তানভিন শশী রেজা, মিনহাজ বিন নাসির, মো মতিউর রহমান, মোসাম্মাৎ আখতারা বেগম, মো হাসান ইমাম, তামারা প্রিয়ন্ময়ী, এস এম মাহমুদুর রহমান, খাজা হোসেন মো সাফি, বিলকিস আরা, মো নুরুজ্জামান, ফয়সল আহমেদ, মো. রকিবুল হাসান, সানজিদা হক।

এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ৪৯ জনের মধ্যে ২৮ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যদের মধ্যে ১০ জন নেপালি ও একজন চীনের নাগরিক।

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তে ৭১ যাত্রীর মধ্যে ৪৯ জন মারা যান। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। এ ছাড়া ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  এ ছাড়া একজন সিঙ্গাপুরে ও চারজন নেপালের হাসপাতালে ভর্তি আছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত