আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

জাতীয় সম্পদ আত্মসাৎ করে কেউ টিকতে পারবে না : ড. কামাল

জাতীয় সম্পদ আত্মসাৎ করে কেউ টিকতে পারবে না : ড. কামাল

সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় সম্পদ আত্মসাৎ করে কেউ ক্ষমতায় টিকতে পারবে না। জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করা হচ্ছে। অথচ পাচারের টাকা ফেরত আনতে আত্মসাৎকারীদের বিচারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, জনগণের জন্য ‌‌'বঙ্গবন্ধুর' স্বাক্ষরিত উপহার হলো বাহাত্তরের সংবিধান। এই সংবিধানে জনগণকে দেশের মালিক করা হয়েছে।

দেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিবাজরা লুট করে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় মাস্তানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দুর্নীতিবাজদের পালাতে সুযোগ করে দেয়া ঠিক হবে না। দেশের মালিক জনগণ ঘরে নিশ্চুপ হয়ে বসে থাকলে বঙ্গবন্ধুকে অবমাননা করা হবে বলে মন্তব্য করেন তিনি। সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল আরও বলেন, বঙ্গবন্ধু জনগণের জন্য রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর নামে রাজনীতি করার নামে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে অবমাননা করছে। এ সরকারের লুটপাটের জবাব চাইতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় সব পেশার মানুষকে ঐক্যের শপথ নেয়ার আহবান জানান ড. কামাল হোসেন।

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ বলেন, দেশ চলছে ভোটারবিহীন দখলদারদের মাধ্যমে। এ সরকার লুটপাটের সরকার। একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর মুক্তি ও স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলনে আইনজীবীদের ভূমিকা ছিল। বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।

সরকারের সমালোচনা করে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটে খাচ্ছে। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে নারী নির্যাতন করছে। জনগণের আইনী অধিকার ও সুশাসন সুবিধা হরণ করা হচ্ছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে বেচাকেনা করছে। এতে অনেক পেশার অনেকে দলদাসে পরিণত হয়ে যাচ্ছে। দেশে গণতান্ত্রিকের ধারা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় আইনজীবী সমিতির সভাপতি শাহ্ মো. খসরুজামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান আ ব ম মোস্তফা আমিন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুলালাহ সাকী, এ্যাডভোকেট মোশারফ হোসেন অ্যাডভোকেট মো. তারেক হোসেন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত