আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না: বিএনপি

খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না: বিএনপি

দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন গত ফেব্রুয়ারি মাস থেকে। এপ্রিল মাসের শুরুর দিকে মিসেস জিয়া সেখানে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেসময় সেই বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর নয় বলে জানিয়েছিলেন। তবে বিএনপির নেতা কর্মীরা মনে করছেন বিশেষ উদ্দেশ্যে সরকার খালেদা জিয়ার সঠিক চিকিৎসার ব্যাপারে আগ্রহী নয়।

শনিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি নেত্রীর অসুস্থতা সম্পর্কে সরকার ধূম্রজাল তৈরি করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, বেগম জিয়াকে রাজনীতি থেকে এবং আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়।’ খবর বিবিসির

তাদের এই উদ্বেগের কারণ সম্পর্কে ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘গত দশদিন ধরে আমরা দলের নেতা কর্মীরা কিংবা তার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সাথে দেখা করতে পারছিনা। ১৮ই তারিখ দলের পক্ষ থেকে কয়েকজন নেতা এবং শুক্রবার নেত্রীর পরিবারের পক্ষ থকে দেখা করতে গেলেও কারা কর্তৃপক্ষ সাক্ষাত করতে দেয়নি।’

জিয়ার স্বাস্থ্য পরীক্ষা জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা প্রথম কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েছিলেন চলতি মাসের শুরুতে। এরপর মিসেস জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

কিন্তু বিএনপি নেতারা মনে করছেন সেখানে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না। দেশের ভেতরে বেসরকারি কোনও হাসপাতালে তার চিকিৎসার কথা বলছেন তারা । নেতারা ঢাকার ইউনাইটেড ও অ্যাপোলো হাসপাতালের নাম উল্লেখ করেন।

সম্প্রতি চিকিৎসকদের যে দলটি কারাগারের মিসেস জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েছিলেন, তাদের একজন অধ্যাপক ড মালিহা রশিদ।
ডক্টর মালিহা রশিদ জানান, ‘এ মুহূর্তে বেশিকিছু বলা যাচ্ছে না, তবে উনি অসুস্থ। গাঁটে ব্যথা এবং আরও অনেক সমস্যা আগে থেকে তো ছিলই। উনি হাঁটাচলা করতে পারেননা। কিন্তু গাইনির কোনও সমস্যা নেই তার।’

তবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কারাগার কর্তৃপক্ষ স্পষ্টভাবে কোনও বক্তব্য দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতা ফখরুল ইসলাম।

কী বলছে সরকারি কর্তৃপক্ষ?
এ বিষয়ে কারা কর্তৃপক্ষে সাথে যোগাযোগের চেষ্টা করে কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসি বাংলাকে বলেন, ‘জেল-কোড অনুসারে চিকিৎসা চলছে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের মতামতও নেয়া হচ্ছে। তারা (বিএনপি নেতারা) যেটা বলছে সেটি সত্যি নয়’।

দেখা সাক্ষাত করতে না দেয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেল-কোড অনুসারে দলীয় কর্মীদের দেখা করার নিয়ম নেই। এছাড়া তার (খালেদা জিয়ার) ইচ্ছেকে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি আমাদের বলেছেন তার কাছে জিজ্ঞেস না করে কাউকে অ্যালাউ না করতে। সেটাও মানা হচ্ছে।’

এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, এতদিন পর্যন্ত দেশের বাইরেই খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে ফলে দেশের বাইরেই তার চিকিৎসা প্রয়োজন। এখন তারা তাদের নেত্রীকে দেশের ভেতরে বেসরকারি কোনও হাসপাতালে নিয়ে চিকিৎসার কথা বলছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হাসপাতাল আমাদের সবচেয়ে বড় হাসপাতাল, সব ধরনের সুবিধা এখানে রয়েছে। তিনি (খালেদা) জানিয়েছিলেন তার ক্রনিক কিছু অসুবিধা আছে। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকেরা যদি মনে করেন তাকে অন্য কোনও হাসপাতালে নিয়ে বিশেষ চিকিৎসা দরকার আছে তাহলে তিনি সেটা হবে।।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত