আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যুক্তরাষ্ট্রের ভাষ্যে জামায়াত ইসলামী এনজিও

যুক্তরাষ্ট্রের ভাষ্যে জামায়াত ইসলামী এনজিও

বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে জামায়াতে ইসলামীকে ‘এনজিও’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

৪২ বছরের ধরে চলা নিয়মানুযায়ী গত শুক্রবার (২০ এপ্রিল) দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিভান ওই প্রতিবেদনটি উপস্থাপন করেন।

প্রতিবেদনে বিশ্বের প্রায় ২০০টি দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক সময়ের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এনজিও হিসেবে ঘরোয়া বৈঠকের অনুমতি চেয়েও পায়নি। এমনকি গেলো বছরের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জামায়াতে আমির, সহকারী আমির ও মহাসচিবসহ নয়জনকে আটক করা হয়। সে সময় অভিযোগ করা হয়, তারা দেশের পরিবেশ অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগের কারণে তারা জনসম্মুখে কোনো সভা-সমাবেশ করতে পারছেন না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্ট ২০১২ সালে যে রায় দিয়েছেন, সেটির বিরুদ্ধে দলটি আপিল করার পরও সেটির সুরাহা এখনও হয়নি।

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার বাংলাদেশের আইনে থাকলেও তা সীমিত করেছে সরকার। অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত