আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দাফনের ১৪ দিন পর ‘নিহত’ খালেককে জীবিত উদ্ধার!

দাফনের ১৪ দিন পর ‘নিহত’ খালেককে জীবিত উদ্ধার!

বস্তাবন্দি লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত, পরে জানাজা শেষে দাফন করা হয়। স্বজনেরা কুলখানিও সেরে ফেলেছেন। অবশেষে ঘটনার ১৪ দিন পর বৃহস্পতিবার সকালে ‘নিহত’ আব্দুল খালেককে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জীবিত উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারে, গত ১৯ এপ্রিল। ওইদিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায় বস্তাবন্দি একটি লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে সনাক্ত করেন লাশটি সদর উপজেলার খরুলিয়া এলাকার আব্দুল খালেকের। তাছাড়া এ ঘটনায় আব্দুল খালেকের স্ত্রীসহ তিনজনকে আটকও করে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন সংবাদ সম্মেলন করে জানান, গত ১৯ এপ্রিল ঈদগাঁও বাস্টস্টেশনের পাশের ডোবা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন ওই লাশটি সদর উপজেলার খরুলিয়া ঘাটপাড়া এলাকা থেকে নিখোঁজ আব্দুল খালেকের বলে দাবি তার পরিবারের সদস্যরা দাবি করেন।

এক পর্যায়ে পরিবারের সনাক্ত অনুযায়ী পুলিশ ময়নাতদন্ত করে লাশটি দাফনের অনুমতি দেয়। একই সঙ্গে আব্দুল খালেকের স্ত্রী জোবাইদা বেগম, জোবাইদার বড় বোন মোবারেকা ও তার স্বামী ফারুককে আটক করে পুলিশ।

পুলিশ সুপার জানান, ঈদগাঁও থেকে উদ্ধার লাশের রহস্য উদঘাটনে ছায়া তদন্তে নামে কক্সবাজারের ডিবি পুলিশ। ডিবির পরিদর্শক মানস বড়ুয়াকে এ তদন্তভার দেয়া হয়। তদন্তে তিনি দেখতে পান, নিহত আব্দুল খালেকের ব্যবহৃত মোবাইল সচল রয়েছে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার জীবিত এবং অবস্থান নিশ্চিত হয়। গত ২ মে রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আব্দুল খালেককে জীবিত আটক করা হয়।

কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বডুয়া জানান, আব্দুল খালেকের ব্যবহৃত মোবাইল ফোনটি তার ঘনিষ্ট আত্মীয় সরোয়ার ব্যবহার করতেন। সরোয়ারের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। প্রথমে সরোয়ারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে আব্দুল খালেকে সীতাকুণ্ড থেকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক জানিয়েছেন, স্ত্রী জুবাইদা বেগমের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গত ১৪ এপ্রিল আত্মগোপনে যান তিনি।

পরে পরিবারের ভুল সনাক্তের কারণে গত ২০ এপ্রিল অন্য এক ব্যক্তির লাশ তার দাবি করে দাফন করা হয়।

পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন বলেন, ‘আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মান্নান ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভুলের কারণে এমনটি হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপরাধ তিন ব্যক্তিকে আটক করে কারাগারেও পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘এখন সব রহস্যের জট খুলে গেছে। আব্দুল খালেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আটকদের ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে।’

এদিকে, ঈদগাহ এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্ধি ওই লাশটি টেকনাফের সাইফুল ইসলাম নামে এক যুবকের বলে দাবি করেছেন তার স্ত্রী।

তবে লাশের ডিএনএ টেস্ট করে নিহতের পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত