আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দুর্ঘটনায় পা হারানোর পর আরেক মুত্যু

দুর্ঘটনায় পা হারানোর পর আরেক মুত্যু

সড়ক দুর্ঘটনায় অঙ্গহানির পর আরও একটি মৃত্যু হলো। এবার এক কিশোরের এই পরিণতি হলো নওগাঁয়।

শুক্রবার বিকালে ভটভটি নামে পরিচিত তিন চাকার যানের ধাক্কায় মোটর সাইকেলে থাকা ১৫ বছর বয়সী কিশোর নিলয়ের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে তার মুত্যু হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

গত এপ্রিলেই ঢাকায় সড়ক দুর্ঘটনায় অঙ্গ হারিয়ে পরে মারা গেছেন তিতুমীর কলেজের ছাত্র রাজীর হাসান এবং গৃহকর্মী রোজিনা আক্তার।

এদের মধ্যে দুই বাসের চাপায় হাত হারিয়েছিলেন রাজীব। আর ফুটওভারব্রিজ থাকা সত্ত্বেও দৌঁড়ে রাস্তা পার হওয়ার চেষ্টায় ছিলেন রোজিনা।

এই দুই জন ছাড়াও বগুড়ায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়ে ট্রাক চাপায় হাত হারিয়েছে সাত বছরের শিশু সুমি খাতুন। আর গোপালগঞ্জে বাসের জানলা দিয়ে হাত বের করে রাখার সসয় পেছন থেকে ট্রাকের ধাক্কায় তা বিচ্ছিন্ন হয় পরিবহন কর্মী খালিদ হাসান হৃদয়ের।

নিলয় নওগাঁ শহরের মাষ্টারপাড়া এলাকার আফতাব  মোল্লার ছেলে। নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত সে।
পুলিশ জানায়, বিকালে নিলয়সহ তিন বন্ধু মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে শান্তাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোম্যাশিন চালিত ভটভটি ধাক্কা দেয় মোটর সাইকেলটিকে। এ সময় নিলয়ের পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়।

প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নিলয়কে। সেখানেই মুত্যু হয় তার।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত