আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশের আগামী বাজেটে ঘাটতি হবে ৫ শতাংশ

দেশের আগামী বাজেটে ঘাটতি হবে ৫ শতাংশ

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি প্রাক্কলন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, আগামী অর্থবছরের বাজেট ঘাটতি এক লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ৬০ হাজার ২০২ কোটি টাকা। তবে চূড়ান্ত পর্যায়ে গিয়ে এর কিছুটা হেরফের হতে পারে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাজেট ঘাটতি মেটানোর জন্য বৈদেশিক সহায়তা ও ঋণ পাওয়ার আশা করা হচ্ছে ৩৮ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে মাত্র ২৩ হাজার কোটি টাকা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে। বাকি অর্থ ব্যাংক-বহির্ভূত ঋণ ও সঞ্চয়পত্র থেকে সংগ্রহ করা হবে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপাইনের ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কোঅর্ডিনেশন ও সম্পদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন অর্থবছরের বাজেটের আকার ঠিক করা হয়েছে। এই আকার থেকে কিছুটা যোগ-বিয়োগ করে আগামী ৭ জুন বাজেট পেশের কয়েক দিন আগে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হচ্ছে সাত দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছরে যা ছিল সাত দশমিক ৪ শতাংশ। কিন্তু পরিকল্পনা কমিশন ইতোমধ্যে বলেছে, জিডিপির প্রবৃদ্ধি হবে সাত দশমিক ৬৫ শতাংশ। এছাড়া বৈঠকে আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

জানা গেছে, আগামী অর্থবছরে মোট রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের চেয়ে ৪৮ হাজার কোটি টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, আগামী অর্থবছরে এনবিআর-বহির্ভূত আয় ধরা হয়েছে ১১ হাজার ৪০০ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৮ হাজার ৬৫৬ কোটি টাকা। অন্যদিকে, আগামী অর্থবছরে কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে ৩৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা রয়েছে ৩১ হাজার ১৭৯ কোটি টাকা।

আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার প্রাক্কলন করা হয়েছে এক লাখ ৭৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা এক লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। আগামী অর্থবছরের এডিপির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দেওয়া হবে এক লাখ ১৩ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাক্কলন করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেট ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আশানুরূপ রাজস্ব আদায় না হওয়ার কারণে ৪ লাখ ২৬৬ কোটি টাকার মূল বাজেটে থেকে প্রায় ২৯ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। ফলে চলতি ২০১৭-১৮ অর্থবছরে সংশোধিত বাজেটে আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৯১ কোটি টাকা। শতকরা হিসেবে বাজেটে কমেছে সাত দশমিক ১৮ শতাংশ।

বিভিন্ন বছরের বাজেট দলিলাদি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২০১৬-১৭ অর্থবছরে বাজেট কাটছাঁট করা  হয়েছিল প্রায় ২৩ হাজার কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে যা ছিল ২৬ হাজার কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে বাজেট কাটছাঁটের পরিমাণ ছিল ২১ হাজার কোটি টাকা। আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে  প্রায় ২৮ হাজার ৭৭১ কোটি টাকা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবার বড় অংকের বাজেট সংশোধনের মূল কারণ লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থতা। চলতি অর্থবছরে বাজেটে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা রয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা কমিয়ে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৪৫৪ কোটি টাকা। রাজস্ব প্রাপ্তির মধ্যে এনবিআরের জন্য লক্ষ্য নির্ধারিত রয়েছে দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না- এই পূর্বাভাসের কারণে এনবিআর-এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে দুই লাখ ২৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত