আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

গতবারের চেয়ে এবার জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। তবে পাসের হার কমেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে কম। গত বছর পাসের হার ছিল ৮০.৩৫ শতাংশ। তারও আগের বছর পাসের হার ছিল ৮৮ শতাংশেরও বেশি।

২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিকভাবে পাসের হার বাড়ছিল। তবে গত তিন বছর ধরে সেটা আবার কমছে। গত বছর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, খাতা দেখায় কড়াকড়ি এবং নম্বর দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ফলে এটা ঘটেছে।

এর আগে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে রোববার (০৬মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এই অনুলিপি হস্তান্তর করেন।

এসময় শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৭৯ দশমিক ৪০ শতাংশ, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৭৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, এবার সারাদেশে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী, যা গড়ে ৭৭.৭৭ শতাংশ। এরমধ্যে ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ, আর ছাত্রীর পাসের হার ৭৮.৮৫ শতাংশ।

নাহিদ বলেন, এবার জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। এরমধ্যে ৫৫ হাজার ৭০১ জন ছাত্র, আর ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী। এবার মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

২০১৬ সালে ১০ বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। ২০১৫ সালে এই হার ছিল ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০১৪ এ হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

প্রধানমন্ত্রী ফলাফল হাতে পাওয়া পর বলেন, ‘পাসের হার কিছুটা কম মনে হলেও সেটা খুবই হতাশাজনক না। কারণ ৭৭.৭৭ ভাগ পাস করাও কম কথা না। আগামীতে এটা আরও বৃদ্ধি পাবে, সেটা আমি আশা করি।’

যারা পাস করতে পারেনি, তাদেরকে হতাশায় নিমজ্জিত না হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘মনযোগ দিয়ে পড়াশোনা করে আবার পরীক্ষা দিলে অবশ্যই যারা পাস করতে পারেনি, তারা পাস করবে।’

যারা ফেল করেছে তাদের পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি কেউ যদি কেউ অকৃতকার্য হয়ে থাকে, তাদেরকে বকাঝকা করে লাভ নাই।’ ‘বরং তাদের প্রতি আরও মনযোগী হতে হবে যেন তারা আরও মন দিয়ে পড়াশোনা করে আর পড়াশোনা করলেই তারা আগামীতে পাস করতে পারবে।শিক্ষকদের ক্ষেত্রেও আমি এই কথাই বলব।’

মেয়েদের প্রশংসা করে ছেলেদেরকে পড়াশোনায় আরও মনযোগী হতে বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘পাসের ক্ষেত্রে মেয়েরা দুই ভাগ বেশি। এটা ঠিক না, আমাদের ছেলেদের আরও মনযোগী হতে হবে। তারা যেন সমান সমান পাস করে, এটা আমরা চাই।’ ‘আমি সকলকে বলব লেখাপড়ায় মনযোগ দিতে হবে। লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে যা যা করণীয়, আমাদের সরকার করে যাচ্ছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত