আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পরিবারের সদস্যদের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না : ফখরুল

পরিবারের সদস্যদের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না : ফখরুল

এক সপ্তাহ যাবত কারা কর্তৃপক্ষ, খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাতে এক জরুরী সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। যেটা আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে। গত সপ্তাহে শুক্রবার শেষবারের মতো তার সাথে পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পেয়েছিলেন। তারপর বার বার অনুরোধ করার পরেও আজ পর্যন্ত জেল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেয়নি।’
‘আমরা খবর নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তার শারীরিক অবস্থা কেমন তা আমরা জানতে পারছি না। আমরা আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জনগনের কাছে, সরকারের কাছে ও জেল কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগের কথা জানাতে চাই। অবিলম্বে অন্ততঃপক্ষে পরিবারের সদস্যদের তার সাথে সাক্ষাৎ করবার সুযোগ দেবার জন্য আমরা আহবান জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘কেনো পরিবারের সদস্যদের সাক্ষাৎ দেয়া হচ্ছে না- জিজ্ঞেস করলে জেল কর্তৃপক্ষ বলেন যে, নিরাপত্তাজনিত কারণে দেয়া হচ্ছে না। আমরা কিছুতেই বুঝতে পারি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, সরকারের নিরাপত্তার মধ্যেই আছেন। যারা সাক্ষাপ্রার্থী হচ্ছেন তারা সাক্ষাৎ করবেন। নিরাপত্তাজনিত কারণে কেনো সাক্ষাৎ সম্ভব হবে না তা বুঝতে পারছি না।’
কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতিতে উদ্বেগ প্রকাশ করে তাকে যথাযথ ‍চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে নিয়ে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি জানান তিনি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত