আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের হামলা, আহত ১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের হামলা, আহত ১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী বহনকারী বাস, স্টাফ বাসসহ বেশ কয়েকটি বাসে সন্ত্রাসী হামলা চালিয়েছে কুমিল্লা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (১৩ মে) বিকাল ৫টার দিকে বাসবহর শহরের পুলিশ লাইন এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

এসময় আহত হয় কমপক্ষে ১০-১২ জন। এছাড়াও ঘটনাস্থল থেকে ৪-৫ জন শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয় নগরীর কান্দিরপাড়ে। ওই সময় সরকারি কলেজের কয়েকজন ছাত্রলীগ কর্মীর সাথে মানববন্ধনে অংশ নেয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরেই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শহরে পুলিশ লাইন এলাকায় পৌঁছালে নিকটস্থ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী রড-লাঠি-রামদা নিয়ে কুবি শিক্ষার্থীদের বহনকারী বাসের ওপর হামলা চালায়।

শিক্ষার্থীরা দৌড়ে এদিক-সেদিক ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৮-১০ জন শিক্ষার্থী। তাদেরকে ঘটনাস্থল সংলগ্ন মুন হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী রায়হানুল ইসলাম জানান, ‘কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাসে সরকারি কলেজ ছাত্রলীগের ছেলেরা হামলা করে। এসময় পুলিশ এসে হামলাকারীদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং টিয়ারশেল ছুড়তে থাকে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে পুলিশ ধরেও নিয়ে গেছে দেখেছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, আমরা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। আমাদের কোনো শিক্ষার্থী আটক থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এ ব্যাপারে মামলা করার বিষয়েও কথা চলছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত