আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

এমপি সেজে প্রতারণা করতে গিয়ে আটক

এমপি সেজে প্রতারণা করতে গিয়ে আটক

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পরিচয় দিয়ে ঢাকার পল্লীবিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের কাছে তদবির করতে গিয়ে ধরা পড়েছেন এক প্রতারক। তার নাম মো. বাবুল সরদার চাখারী। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক বাবুল সরদার বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে। পল্লী বিদ্যুতের কর্মকর্তরা তাকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন জানান, সকালে তার দপ্তরে মুজিব কোট পরিহিত অবস্থায় এক ব্যক্তি দেখা করতে আসেন। এসময় তিনি নিজেকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস হিসেবে পরিচয় দেন। ওই ব্যক্তির ভিজিটিং কার্ডে তার নিজের ছবি থাকলেও নাম রয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির। কথোপকথনের একপর্যায়ে মুন্নু সিরামিকসের ৫ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার বকেয়া বিল মওকুফের কথা বলেন।

তার কথা ও আচরণে সন্দেহ হলে পল্লীবিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান তার কক্ষ থেকে বেরিয়ে এসে মুঠোফোনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির সঙ্গে যোগযোগ করেন। এ সময় প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে এমপি ইউনুসের পরামর্শে বাবুলকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, সকালে পল্লীবিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান ফোন দিয়ে ঘটনাটি জানান। আমি প্রতারককে আইনের হাতে তুলে দিতে বলেছি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল হক জানান, পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের দপ্তর থেকে ফোন পেয়ে পুলিশ পাঠান। প্রতারণার অভিযোগে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তার নাম মো. বাবুল সরদার চাখারী বলে জানা গেছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত