আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খালেদার এক মামলায় পরোয়ানা প্রত্যাহার, তিনটির আদেশ পরে

খালেদার এক মামলায় পরোয়ানা প্রত্যাহার, তিনটির আদেশ পরে

দুর্নীতির পৃথক চার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে উপস্থাপনের পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন তার আইনজীবী। মামলাগুলো হলো- নাইকো দুর্নীতি, গ্যাটকো দুর্নীতি, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা।

বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর শুনানি শেষে নাইকো দুর্নীতির মামলায় আদালতে উপস্থাপন করা পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন।

অন্যদিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন গ্যাটকো দুর্নীতির মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা এবং ঢাকার ২ নম্বর বিশেষ জজ কে এস এম শাহ ইমরান শুনানি শেষে অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন বহাল থাকা সংক্রান্ত আপিল বিভাগের আদেশ ওয়েবসাইটে দেখে আদেশ দেবেন বলে জানান।

এছাড়া ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে উপস্থাপন পরোয়ানা প্রত্যাহারের আবেদনের শুনানির দিন ৪ জুন ধার্য করেন। আদালত ওই আদেশ দেওয়ার পর তা পুনর্বিবেচনার জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে উপস্থাপিত পরোয়ানা প্রত্যাহারের আবেদনগুলোর ওপর শুনানি করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন। রায়ের পর ওই দিনই তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিনের রোডের কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি ওই কারাগারেই আছেন। গত ১২ মার্চ হাইকোর্ট ওই মামলায় তার চার মাসের জামিন মঞ্জুর করেন। এরপর গত ১৬ মে আপিল বিভাগ ওই জামিন বহাল রেখে আদেশ দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত