আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কেনো এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড : এরশাদ

কেনো এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত ৩-৪ মাসে দেশে ৭২টি বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অথচ প্রতিটি মানুষের ছিলো বিচার পাওয়ার অধিকার। জাতি আজ জানতে চায় কেনো এই বিচার বহির্ভূত হত্যাকান্ড। তিনি বলেন, ব্যাংকে টাকা নেই। এর হিসেবও নেই। টাকাগুলো গেলো কই? কে দেবে এর হিসেব!
সোমাবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে জহিরুল আলম রুবেলের পরিচালনায় আলোচনা সভায় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
এরশাদ বলেন, রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধি হয়। অতি মুনাফার জন্য ব্যবসায়ীরা মানুষের রক্ত শোষণ করে। অথচ পৃথিবীর সকল রাষ্ট্রেই পবিত্র এ রমজান মাসে সরকারসহ সকল ব্যবসায়ীরা ভূর্তকি দিয়ে থাকেন। শুধু আমরাই ব্যতিক্রম। তিনি বলেন, আমাদের নো ম্যানস ল্যান্ডে এখনও সাড়ে ৪লাখ মিয়ানমানের রোহিঙ্গারা মানবেতর জীবন-যাপন করছে। তারা ইফতার ও সেহেরি ঠিকমত করেছে কিনা তার খোজ কেউ রাখে না। তিনি তাদেরকেও বাংলাদেশে নিয়ে আশার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ব্যাংকে টাকা নেই। এর হিসেবও নেই। টাকাগুলো গেলো কোথায়? কে দেবে এর হিসেব! অনেকেরই বিদেশে ৪-৫ বাড়ি। অথচ দেশের মানুষ ঠিকমত খেতে পারছে না। দেশের সর্বত্রই এ বৈষম্য। এ বৈষম্য দুরকরন করতে হলে দেশবাসিকে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। আর জাতীয় পার্টি ক্ষমতা নিতে প্রস্তুত।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত