আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বান্দরবানে পাহাড় ধসে ৪ শ্রমিক নিহত

বান্দরবানে পাহাড় ধসে ৪ শ্রমিক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের মনজয়পাড়া এলাকায় পাহাড়ের একটি নালা কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ১ নারীসহ ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১ জন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিজিবি, পুলিশ ও স্থানিয়রা সেখানে উদ্ধারে কাজ চালায়। নিহতদের লাশ ২০ ফুট মাটির নীচে চাপা পড়েছে বলে স্থানিয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ ও ইউপি সদস্য ক্যরাউ মারমা জানান, মনজয় পাড়া এলাকায় সুবায়ন বড়ুয়া প্রকাশ পুতুইন্না নামের জনৈক ব্যবসায়ী তার মাছের খামারে পাহাড় ঘেষে নালার তৈরী করতে ৫ শ্রমিক মাটি কাটছিল। দুপুর ১২ টার দিকে পাহাড়ের একটি বিশাল অংশ শ্রমিকদের উপর ধসে পড়ে। এ সময় এক নারী শ্রমিকসহ ৪ জন মাটির নিচে চাপা পড়ে।
এরা হলো স্থানিয় সুলতান আহম্মদের ছেলে আবু আহম্মদ (৩০), মোঃ শাহাজাহানের ছেলে মোঃ জসিম (২৫), মৃত আবদু শুক্কুরের ছেলে নুরুল হাকিম (২৫) ও নারী শ্রমিক সোনা মেহের (৩৫)। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় নুর মোহাম্মদকে (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান শ্রমিকরা পাহাড়ের নীচে ঝুকিপূর্ণ অবস্থায় কাজ করছিল। হঠাৎ তাদের উপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে।
এদিকে মাটি চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে স্থানিয়রা। তাদের সাথে বিজিবি ও পুলিশ সদস্যরা সহায়তা করছে। উদ্ধার অভিযানে অংশ নিতে কক্সবাজার থেকে দমকল বাহিনীর সদস্যরা সেখানে গেয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত