আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার ফোন

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার ফোন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি হাসপাতালে ভর্তি নেতার স্বাস্থ্যের খবর নেয়ার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর পেস উইংয়ের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে ফিলিস্তিনী প্রেসিডেন্টকে কল করেন শেখ হাসিনা। এ সময় বেশ কিছুক্ষণ কথা বলেন দুই নেতা।

গত ২০ মে মাহমুদ আব্বাসকে হাসপাতালে ভর্তির খবর আসে বাংলাদেশের গণমাধ্যমে। ২২ মে ‘জেরুজালের পোস্ট’ জানায় পরদিন আব্বাসকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তবে তিনি ছাড়া পাননি। একই গণমাধ্যমের আজকের প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

আব্বাসের ফুসফুসে সংক্রমণ হয়েছিল বলে জানিয়েছে আল ইশতিহারি আরব হাসপাতাল কর্তৃপক্ষ।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিন বার হাসপাতালে ভর্তি হতে হলো ফিলিস্তিনী নেতাকে।

জেরুজালেমে যুক্তরাষ্ট্র দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ৬০ জন ফিলিস্তিনির মৃত্যুর মতো সংকটময় পরিস্থিতিতে মাহমুদ আব্বাসের হঠাৎ হাসপাতালে ভর্তি এবং অসুস্থতা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ আছে।

প্যালেস্টানিয়ান লিবারেশন অরগানাইজেশন-পিএলওর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আল আলওয়াল গণমাধ্যমকর্মীদেরকে জানান, তাদের নেতার শারীরিক অবস্থান উন্নতি হচ্ছে।

‘তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং এ কারণে তার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল’-বলেন আলওয়াল।

‘কিন্তু আল ইশতিহারি হাসপাতাল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং তার শরীর এখন স্বাভাবিক আচরণ করছে।’

২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশ সফর করেন মাহমুদ আব্বাস। এই সফরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় মাহমুদ আব্বাসের। ৩ ফেব্রুয়ারি ফিলিস্তিনী প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত