আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলায় চাকরি হারালেন ঢাবি রেজিস্ট্রার

জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলায় চাকরি হারালেন ঢাবি রেজিস্ট্রার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবাষির্কীর স্মরণিকা ছাপানোর দায়ে তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি ওই স্মরণিকার প্রকাশনার দায়িত্বে ছিলেন। সোমবার (২৮ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৬ সালের ১ জুলাই তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কীর স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা হয়।
সোমবারের সিন্ডিকেট সভায় একটি জাতীয় পত্রিকায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামের এক নিবন্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ আনাম খানের ব্যাপারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এসব সিদ্ধান্ত নেওয়ার বিষয় বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক রেজিস্টারকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে মার্কেটিং বিভাগের শিক্ষকের বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

২০১৬ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কীর স্মরণিকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় তখন ছাত্রলীগ জোরালোভাবে এর প্রতিবাদ জানায়।
অন্যদিকে এ বছরের ২৬ মার্চে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বঙ্গবন্ধুকে অবমাননা করে নিবন্ধ লেখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানকে সাময়িক বরখাস্ত করা হয়।

সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চাযের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত