আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মে মাসে বাংলাদেশে ৩২৩ হত্যাকাণ্ড

মে মাসে বাংলাদেশে ৩২৩ হত্যাকাণ্ড

চলতি মাসে সারা দেশে ৩২৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। ৩১ মে, বৃহস্পতিবার প্রকাশিত কমিশনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটি দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও জাতীয় দৈনিক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে চলমান মাদকবিরোধী অভিযানেই ১২৭ জন নিহত হন। এ ছাড়া পাঁচজন যৌতুকের জন্য, ৩৫ জন পারিবারিক কারণে, পাঁচজন রাজনৈতিক কারণে ও ৭১ জন সামাজিক বিভিন্ন সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও অপহরণের পর ১১ জন, ধর্ষণের পর সাতজন, অজ্ঞাত কারণে সাতজন এবং ৫৫ জন বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কমিশন বলছে, প্রতিদিন প্রায় ১০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হচ্ছে।

এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন।

কমিশন মনে করে, অধিকতর দায়িত্বশীলতার মাধ্যমে এসব হত্যাকাণ্ড বা মৃত্যু শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে। সে জন্য প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন।

সড়ক দুর্ঘটনায় অন্তত ২০৩ জন এবং ২৫ জনের আত্মহত্যায় মৃত্যুর তথ্যও তুলে ধরেছে মানবাধিকার কমিশন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত