আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবী ১১০১ চিকিৎসকের

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবী ১১০১ চিকিৎসকের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাথা ঘুরে পড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশের প্রথিতযশা এক হাজার ১০১জন চিকিৎসক।

শনিবার এক বিবৃতিতে চিকিৎসেকরা বলেন, তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করে জানতে পারেন যে- তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন এবং ২ সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন। চিকিৎসকের পরিভাষায় তিনি টিআইএ (ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক) রোগে ভুগছেন। কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা নিয়ে সম্পূর্ণ উদাসীন। সরকার ও কারা কর্তৃপক্ষ তার সুচিকিৎসার কোন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চার বার চিঠি দিয়েও কোন প্রতিকার পাননি।

বিবৃতিতে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিকটাআত্মীয়, বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে চিকিৎসক সমাজসহ দেশের ১৬ কোটি জনগন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্বাস্থ্যের অবনতি নিয়ে অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন।

বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, প্রতিরাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, কাশি ও জ্বর নিয়ন্ত্রণে আসছেনা, ডান চোখ লাল হয়ে ফুলে গেছে, সার্ভভাইকাল স্পনডাইলোসিস রোগের ভয়াবহতার কারণে বাম হাত ধীরে ধীরে অবস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কোমরের সমস্যার কারণে তার শরীরের বাম পাশ ও বাম পায়ের তীব্র ব্যথা ধীরে ধীরে নীচের দিকে নামছে। তিনি হাঁটা চলাও করতে পারছেননা।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জরাজীর্ণ স্যাঁতসেতে ও পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দি করে রেখেছে সরকার। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার।

বিবৃতিতে চিকিৎসকেরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ জটিল নানা রোগে আক্রান্ত। ইতোপূর্বে তাঁর দুই হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। সম্প্রতি তিনি লন্ডনে চোখের অপারেশনও সম্পন্ন করেছেন। তিনি কোন সাধারণ রোগী নন। চিকিৎসকদের পরিভাষায় তিনি একজন বিশেষ পরিচর্যা সাপেক্ষ রোগী।

চিকিৎসকেরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীই শুধু নন তিনি স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি। তিনি রাষ্ট্রের একজন সিনিয়র সিটিজেন। আমরা চিকিৎসক সমাজ ১৬ কোটি জনগনের প্রাণের নেত্রীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি এবং সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসাপাতালে স্থানান্তরের জোর দাবী জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন- অধ্যাপক ডাঃ মবিন খান, অধ্যাপক ডাঃ বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডাঃ আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডাঃ মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডাঃ এ এস এম এ রায়হান, অধ্যাপক ডাঃ ফিরোজা বেগম, অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ডাঃ খাদিজা বেগম, অধ্যাপক ডাঃ এ কে এম ফজলুল হক, অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ডাঃ সাইফুল ইসলামসহ এক হাজার ১০১জন চিকিৎসক।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত