আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দু'নেতার বৈঠক : খালেদাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দু'নেতার বৈঠক : খালেদাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির দুই নেতা।

রোববার বেলা ১১টা ২৮ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করছে না সরকার- এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

এজন্য স্কয়ার বা বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার দাবিও জানিয়েছে দলটির নেতারা। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কারাবিধি মেনে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন।

এর আগে গেলো ২৭ মার্চ বিএনপির তিন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া দাবির কথা আবার আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। এর জন্য কোনো আইনি নির্দেশনার দরকার নেই। কারা কর্তৃপক্ষ চাইলেই সেটি করতে পারেন। অতীতে অনেকের ক্ষেত্রেই এ রকমটি হয়েছে, এর নজির আছে।’

বিএনপি নেতা আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি দাবির কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে—খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, ২৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাব অথবা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন এবং আগামী ১ মে সমাবেশ করার অনুমতি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত