আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাস

বিশ্বে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ঘোষণার পর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এই মাইলফলক অতিক্রম করেছে। বিশ্বের মোট আক্রান্তের ২০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রেই। 
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের পরিসংখ্যানে এ তথ্য জানায়।

করোনা মহামারিতে ২ লাখ মৃত্যুর রেকর্ড অতিক্রমের পর আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ায়। এই অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখের বেশি। এরপরে সর্বোচ্চ আক্রান্তের রয়েছে টেক্সাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক।

গত চার সপ্তাহে ওহাইয়ো বাদে মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শীর্ষে রয়েছে সাউথ ডাকোটা ও নর্থ ডাকোটা। সাউথ ডাকোটার নতুন সংক্রমিতরা একটি মোটরসাইকেল র‍্যালির সঙ্গে সম্পর্কিত। বার্ষিক এই আয়োজনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ৫০টির মধ্যে অর্ধেক অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে। দশটি অঙ্গরাজ্যে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে এই সপ্তাহে। টানা আট সপ্তাহ সংক্রমিতের সংখ্যা নিম্নগামী থাকার পর গত সপ্তাহে তা ঊর্ধ্বগামী হয়েছে। 









এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত