আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা: দশটি রাজ্যে আক্রান্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা: দশটি রাজ্যে আক্রান্তের নতুন রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আসন্ন শীতে করোনা পরিস্থিতি আরো জটিল হবে বলে আগেই সতর্ক করেছিলেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। শীত বাড়ায় সেইপথেই এগুচ্ছে দেশটির করোনা পরিস্থিতি। জন হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানাচ্ছে, শুক্রবার (১৬ অক্টোবর) অন্তত দশটি অঙ্গরাজ্যে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে।

 

 

কয়েকটি রাজ্যে অব্যাহতভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবার কিছু রাজ্যে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

 

 

কলোরাডো: কলোরাডোয় শুক্রবার আক্রান্ত হয়েছে ১৩১২ জন বাসিন্দা। এর আগে রাজ্যটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ১১৪২ জন।

 

ইডাহো: ইডাহো রাজ্যেও আক্রান্তের সংখ্যা পূর্বের রেকর্ড ভেঙ্গেছে। শুক্রবারে রাজ্যটিতে আক্রান্ত হয়েছে মোট  ১০৯৪ জন। এর আগে জুলাই এ সর্বোচ্চ আক্রান্ত ছিলো ৭২৯ জন।

 

ইন্ডিয়ানা: ইন্ডিয়ানায় চলতি সপ্তাহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ২২৮৩ জন নতুন আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ আক্রান্ত ছিলো ১৯৪৩ জন।

 

মিনেসোটা: মিনেসোটায় শুক্রবার নতুন আক্রান্ত হয়েছে ২২৯০ জন। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ১০ অক্টোবর ১৫১৬ জন।

 

নিউ ম্যাক্সিকো: নিউ ম্যাক্সিকোতে নতুন করে আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যটিতে শুক্রবার ৮১২ জন আক্রান্ত হয়েছে৷ এর আগে আক্রান্তের রেকর্ড ছিলো বৃহস্পতিবার ৬৬৮ জন।

 

 

নর্থ ক্যারোলিনা: নর্থ ক্যারোলিনায় বরাবরই অনেক বেশি আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। শুক্রবার রাজ্যটিতে ২৬৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ২৫৩২ জন বৃহস্পতিবার।

 

 

নর্থ ডাকোটা: নর্থ ডাকোটায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে শুক্রবার ৮৬৪ জন। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ আক্রান্ত ছিলো ৭০৬ জন।

 

 

ওয়েস্ট ভার্জিনিয়া: ওয়েস্ট ভার্জিনিয়ায় শুক্রবার আক্রান্ত হয়েছে ৫০২ জন। এর আগে অক্টোবরের ৯ তারিখে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ৩৭৪ জন।

 

 

উইসকিনসন: করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে উইসকনসিন অন্যতম। রাজ্যটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ৩৮৬১ জন। এর আগে রেকর্ড ছিলো বৃহস্পতিবার ৩৭৪৭ জন।

 

 

ওইয়োমিং: ওইয়োমিং এ সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড ২৯০ জন। এর আগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ২৪৩ জন অক্টোবরের ৯ তারিখে।

 

 

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত