আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বিদেশি ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলার

বিদেশি ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলার

দ্রুত বাড়তে থাকা বিদেশি ঋণ কিছুটা কমেছে। তিন মাসে প্রায় ২৫৪ কোটি ডলার কমে গত সেপ্টেম্বর শেষে ৯২ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে নেমেছে। এ সময়ে সরকারি খাতে ১৯৯ কোটি ডলার কমে হয়েছে ৬৭ দশমিক ২৯ বিলিয়ন ডলার। আর বেসরকারি খাতে প্রায় ৫৫ কোটি ডলার কমে ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমেছে।

সংশ্নিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে সুদহার অনেক বেড়েছে। আবার গত এক বছরে টাকার বিপরীতে ডলারের দর ২৫ শতাংশের মতো বৃদ্ধির ফলে এমনিতেই আগের দায় পরিশোধে খরচ বেড়েছে। আগামীতে পরিশোধের খরচ অনেক বাড়বে। আবার ডলার সংস্থান নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যাংকগুলোও আগের মতো বিদেশি ঋণে উৎসাহিত করছে না। সব মিলিয়ে ঋণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে আগের প্রান্তিকের তুলনায় স্বল্পমেয়াদি ঋণ ৪৪ কোটি ২৪ লাখ ডলার কমে ১ হাজার ৭৩১ কোটি ডলারে নেমেছে। এ ক্ষেত্রে বিদেশি ব্যাক টু ব্যাক এলসি আগের প্রান্তিকের ১১৭ কোটি ডলার থেকে কমে ৮৯ কোটি ডলারে নেমেছে। ডেফার্ড বা দেরিতে পরিশোধের শর্তে ঋণের পরিমাণ ১০২ কোটি ডলার থেকে কমে ৮২ কোটি ডলারে নেমেছে। বেসরকারি খাতে অফশোর ব্যাংকিং ইউনিটের ঋণের পরিমাণ ৪৪৪ কোটি ডলার থেকে নেমেছে ৪০৯ কোটি ডলারে। অবশ্য এ সময়ে বায়ার্স ক্রেডিট বা বিদেশি বিক্রেতা থেকে ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৯৭৮ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ১৯ কোটি ডলারে উঠেছে। সাধারণত তৈরি পোশাক, জ্বালানি, খাদ্য, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট, টোব্যাকোসহ বিভিন্ন প্রকল্পের বিপরীতে এ অর্থ এসেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে ডলারের ওপর চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ঋণ নেওয়ার নীতিমালায় শিথিলতা এনেছে। তবে বিনিময়হারজনিত লোকসান বিবেচনায় অনেকে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। আবার বিদেশি পরিশোধের দায় যেহেতু ব্যাংকের ওপর থাকে, সে কারণে ব্যাংকগুলোও এখন তেমন আগ্রহ দেখাচ্ছে না।

করোনা-পরবর্তী বৈশ্বিক চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেশিরভাগ জিনিসের দর বেড়েছে। যে কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে গত বছর প্রায় ১৩ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত বুধবার ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমেছে। এরই মধ্যে নভেম্বর-ডিসেম্বর সময়ের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১১২ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত