আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

রমজানের আগেই চড়া আদা-রসুনের দাম

রমজানের আগেই চড়া আদা-রসুনের দাম

রমজানের দুই মাসের বেশি সময় আগেই বাড়তে শুরু করেছে আদা ও রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা রসুনের দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা এবং আদার দাম ১০০ টাকা বেড়েছে। মুরগি, ডিম ও সবজির বাজারে কিছুটা তেজ দেখা গেছে। তবে আমন ধান ওঠায় মোটা চালের দাম কিছুটা কমেছে। গতকাল রাজধানীর বনানী, মহাখালী ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

দেশি আদা-রসুনের চেয়ে আমদানি করা আদা-রসুনের দাম বেড়েছে বেশি। বিদেশি আদার কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। এক সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১৫০ টাকা। দেশি আদার কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা। সপ্তাহখানেক আগে কেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও এখন প্রতি কেজিতে গুনতে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

বাজারে প্রতি কেজি দেশি রসুন ১১০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা রসুন ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগে দেশি রসুন ৮০ থেকে ১১০ এবং আমদানি করা রসুন ১১০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি রসুনে ১০ থেকে ২০ এবং আমদানি করা রসুনে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে।

মুরগি ও ডিমের দামও কিছুটা বেড়েছে। এক সপ্তাহ আগে ব্রয়লারের কেজি ১৪৫ থেকে ১৫০ এবং সোনালি জাতের মুরগি ২৫০ থেকে ২৫৫ টাকায় বিক্রি হলেও দাম কিছুটা বেড়ে এখন ব্রয়লার ১৫০ থেকে ১৫৫ এবং সোনালি ২৫৫ থেকে ২৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজনে দাম বেড়েছে ৫ টাকা। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়।

গতকাল বিকেলে মহাখালী কাঁচাবাজারে নুর মোহাম্মদ নামে একজন ক্রেতা সমকালকে বলেন, 'সামনে রমজান। এ কারণে আগেভাগেই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। দাম বাড়ার ব্যাপারে অভিযোগ করে কোনো লাভ নেই। দেশে এখন যে যার মতো করে চলছে।' দাম বাড়ার ব্যাপারে জানতে চাইলে বনানী কাঁচাবাজারের কলি স্টোরের বিক্রয়কর্মী রায়হান সমকালকে বলেন, গত চার-পাঁচ দিন ধরে হঠাৎ পাইকারি বাজারে আদা-রসুনের দাম বাড়ছে।

দিন দশেক ধরে সবজির বাজারে মোটামুটি স্বস্তি ছিল। তবে গত দুই-তিন দিনে সবজির দাম ১০-২০ টাকা বেড়েছে। এখন প্রতি কেজি বেগুন ৫০-৬০ টাকা, শিম ২৫-৩০, টমেটো ৪০-৫০, করলা ৬০-৮০, গাজর ৩০-৪০, শসা ৪০-৫০, চিচিঙ্গা-ঝিঙে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম রাখা হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচামরিচের দাম এখনও ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। আগের মতোই নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা দরে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা খলিলুর রহমান বলেন, 'গত কয়েকদিন ধরে শীত বেশি পড়ার কারণে সবজি তুলতে পারছেন না কৃষকরা। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম। এ কারণে দাম একটু বাড়তি। '

এদিকে আমন ধান ওঠার কারণে নতুন চালের সরবরাহ বেড়েছে বাজারে। এতে মোটা চালের কেজি ২ থেকে ৩ টাকা কমেছে। গুটিস্বর্ণা জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৪৭-৫২ টাকা দরে। মাঝারি আকারের চালের দামও কমেছে ১ থেকে ২ টাকা করে। পাইজাম ও বিআর-২৮ জাতের মাঝারি আকারের চালের কেজি কেনা যাবে ৫৬-৫৮ টাকা দরে। তবে চিকন বা মিনিকেট চালের দাম কমেনি। এ মানের চাল এখনও বিক্রি হচ্ছে ৭২-৭৫ টাকা কেজি দরে।

আগের মতোই বাড়তি দর দেখা গেছে মাছের বাজারে। আকারভেদে রুই-কাতলার কেজি বিক্রি হচ্ছে ৩০০-৩৮০ টাকা টাকায়। পাঙাশ, তেলাপিয়া এবং চাষের কইয়ের কেজি পাওয়া যাবে ১৮০-২২০ টাকায়। গরুর মাংসের দাম বাড়তি। এখন বিক্রি হচ্ছে কেজি ৬৮০-৭০০ টাকায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত