আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলারের রেমিট্যান্স

ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলারের রেমিট্যান্স

ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৭ কোটি ডলার বা ৪ দশমিক ৪৭ শতাংশ বেশি। অবশ্য আগের মাস জানুয়ারির তুলনায় কম এসেছে প্রায় ৪০ কোটি ডলার বা ২০ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ১ হাজার ৪০১ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল এক হাজার ৩৪৮ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরের তুলনায় গত অর্থবছর রেমিট্যান্স কমেছিল ১৫ দশমিক ১২ শতাংশ। ব্যাপক কমার পর সামান্য এ প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, জানুয়ারি মাসে দৈনিক গড়ে ৬ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ফেব্রুয়ারিতে এসেছে ৫ কোটি ৫৮ লাখ ডলার। এমনিতেই মাসটিতে দিনের সংখ্যা কম। তার ওপর রেমিট্যান্সও ছিল তুলনামূলক কম। হুন্ডি প্রবণতা বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স কমতে পারে। অবশ্য আগামীতে রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে বাড়তে পারে রেমিট্যান্সপ্রবাহ।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে এখন ১০৭ টাকা পাচ্ছেন প্রবাসীরা। এর সঙ্গে আড়াই শতাংশ নগদ সহায়তা দেয় সরকার। তবে আনুষ্ঠানিক চ্যানলে অর্থ পাঠাতে প্রতি ১০০ ডলারে গড়ে ৪ ডলার খরচ হয়। যে কারণে প্রবাসীর সুবিধাভোগী প্রকৃতপক্ষে পান ১০৭ টাকার কম। অথচ অবৈধ হুন্ডিকারবারিরা গড়ে ১১১ টাকার মতো দিচ্ছে। আবার কোনো ধরনের চার্জ ছাড়াই বিভিন্ন উপায়ে তারা টাকা পৌঁছে দেয়। এটি ঠেকাতে কঠোর তদারকি করছে বিএফআইইউ। তবে লাখ-লাখ এজেন্ট এবং ১০ কোটির বেশি এমএফএস হিসাবের ফলে হুন্ডি কারবারি ব্যাপকভাবে কমানো যাচ্ছে না।

বৈশ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে ডলার অনেক শক্তিশালী হয়েছে। পরিস্থিতি সামলাতে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের এ পর্যন্ত ডলার বিক্রি ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। বুধবার রিজার্ভ কমে নেমেছে ৩২ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। এর আগে ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। এ রকম অবস্থায় রিজার্ভ যেন ঝুঁকিপূর্ণ অবস্থায় না নামে সে জন্য আমদানি নিরুৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ চলমান। এছাড়া দ্রুত রপ্তানি বিল ফেরত আনতে বলা হচ্ছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত