আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

দেশের ১০টি ব্যাংক ইতোমধ্যে ‍দুর্বল অবস্থানে রয়েছে

দেশের ১০টি ব্যাংক ইতোমধ্যে ‍দুর্বল অবস্থানে রয়েছে

দেশের ১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও জানান তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।


বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক– তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে। তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা দিবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে, হতে পারে কোন ব্যাংক নিজ থেকে অতি-উৎসাহিত হয়ে করেছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো এস আলম, বেক্সিমকোসহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি। এর মূল কারণ আমরা চাই সব প্রতিষ্ঠান সচল থাকুক। এছাড়া কেউ এস আলমের সম্পদ কিনলে নিজ দায়িত্ব কেনার পরামর্শ দেন তিনি।

গভর্নর বলেন, দেশের ১০টি ব্যাংক ইতোমধ্যে ‍দুর্বল অবস্থায় আছে। গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আমাদের চেষ্টা থাকবে দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, আমরা সেই চেষ্টা করব। ব্যাংকগুলোকে টেকনিক্যাল, অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেব।

 
আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক। যেকারণে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে ১০টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংককে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা আশা করি দ্রুত ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে - আরও বলেন তিনি।

আরও পড়ুন : ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: গভর্নর

গভর্নর বলেন, আমানত বীমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে ৯৪ দশমিক ৬০ শতাংশ আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এ তহবিল থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল।

তিনি আরও বলেন, এসএমই ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে পারছি না। শুধু তাই নয়, বিশ্বব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়। কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না। আমরা ব্যাংকগুলোকে লিখিতভাবে এই সমস্যা কারণ এবং সমাধান জানাতে বলেছি। খুব শিগগিরই ক্ষুদ্রঋণের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন : দেউলিয়া হওয়ার পথে দেশের ১০ ব্যাংক: গভর্নর

আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন গভর্নর। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সকে সহযোগিতা করবে।

তিনি বলেন, টাস্কফোর্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের সকল নীতিমালা, গাইডলাইনগুলো পর্যালোচনা করা হবে। যদি দেখা যায় যে কোন নীতিমালা শুধু গুটিকয়েক ব্যবসায়ীর জন্য করা হয়েছে– তাহলে সেটা বাতিল হবে। আর যদি প্রয়োজন হয়, তাহলে নতুন করে সেট করা হবে। একইসঙ্গে ব্যাংক খাতের পরিবারতন্ত্রও ভাঙ্গা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত