আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধিদল

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধিদল

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ ৪০ দেশের ৬০ জন বিদেশি বিনিয়োগকারীর প্রতিনিধিদল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় আনোয়ারার কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কারখানার কার্যক্রম ও পরিদর্শন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

এইদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছে স্টার্টআপ কানেক্ট নামের দিনব্যাপী কর্মসূচি। মূলত এর মধ্য দিয়ে স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গতকাল রোববার সোয়া ৪টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম ও বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরবেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, এই সম্মেলনের লক্ষ্য হলো বৈশ্বিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ এবং বাংলাদেশের পরিবর্তনশীল অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরা। এই সম্মেলনে উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

তাদের মধ্যে রয়েছেন ইন্ডিটেক্স-এর সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ড-এর গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম, স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের ভাইস-প্রেসিডেন্ট কিয়ংসু লি, টেলিনর এশিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জন ওমুন্ড রেভহাগ এবং জিওর্দানো কোরিয়ার সিইও হান জুন-সিওক্ট।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত