আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ঈদের আগেই আসবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

ঈদের আগেই আসবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

ঈদুল আজহার উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। গাজীপুরের টাঁকশালে এসব নোটের ছাপানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বিশেষভাবে, এবারের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পুরোনো নকশা ফিরিয়ে আনা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০ টাকার নোটের ছাপানোর কাজ প্রায় শেষ, যা আগামী সপ্তাহে ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে। ৫০ ও ১০০০ টাকার নোট পরের সপ্তাহে হস্তান্তর হবে। ঈদের ছুটির আগে সীমিত পরিমাণে নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, চাহিদার তুলনায় নোটের সরবরাহ কম হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “আমরা ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়তে প্রস্তুত। প্রক্রিয়া চলছে।” নোটগুলো প্রথমে বাংলাদেশ ব্যাংকের শাখায় এবং পরে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছাবে।

গত মার্চে শেখ মুজিবের ছবিসহ নোট নিয়ে বিতর্কের পর নতুন নোটের বিনিময় বন্ধ হয়ে যায়, যার ফলে বাজারে পুরোনো ও ছেঁড়াফাটা নোটের ব্যবহার বেড়ে যায়। এবার নতুন নোট প্রকাশের মাধ্যমে বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত